ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে নতুন অফিস সময়ে দেখা মেলেনি অধিকাংশ কর্মকর্তাদের

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের জারিকৃত প্রজ্ঞাপনের নতুন সময় অনুযায়ী ফরিদপুরের বোয়ালমারীতে প্রথম দিন নির্দিষ্ট সময়ের পরেও অফিসে পাওয়া যায়নি বেশিরভাগ কর্মকর্তা কর্মচারীদের।

সকাল সাড়ে ৮টায় বোয়ালমারী উপজেলা পরিষদে গিয়ে বেশিরভাগ অফিসে তালা ঝুলতে দেখা যায়। একটি দু’টি অফিসে কর্মচারীরা অফিস খুললেও দেখা মেলেনি কর্মকর্তাদের।

গত ২২শে আগস্ট মন্ত্রীপরিষদের বৈঠক শেষে দেশের জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে ২৪ আগস্ট থেকে নতুন সময় সূচী সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত অফিস খোলা রাখার কথা থাকলেও সকাল সাড়ে ৮টার দিকে বোয়ালমারী উপজেলা পরিষদে গেলে বেশিরভাগ অফিসে তালা ঝুলতে দেখা যায়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মেহেদী হাসান মৃধার অফিস খোলা থাকলেও অফিস সহকারীরা জানান তিনি ছুটিতে রয়েছেন। তবে কোন কর্মকর্তা ছুটিকালীন সময়ে তার বিপরীতে কোন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকেও অফিসে পাওয়া যায়নি। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা শাহানা কাকলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদুল হাসান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (অ.দ.) মুহাম্মদ রুহুল আমিন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আফজাল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল আলম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা পিষুষ কুমার ঘোষ, তথ্য কর্মকর্তা মেহেদী হাসানের অফিস কক্ষ সকাল সাড়ে ৮টাও তালা ঝুলতে দেখা যায়।

এছাড়াও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আমিনুর ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় খোলা থাকলেও পাওয়া যায়নি কর্মকর্তা কর্মচারীদের। এছাড়া চতুল ভূমি অফিসে ৮টা ৫১ মিনিটেও তালা ঝুলতে দেখা যায়।

আরও পড়ুনঃ মোবাইল গেমস খেলায় বাবার শাসনে স্কুল পড়ুয়া ছেলের আত্মহত্যা 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান, সরকারের প্রজ্ঞাপনের নতুন সময়সূচি সম্পর্কে সকলেই অবগত আছেন। আশা করি সকলেই সরকারের নতুন সময়সূচি অনুযায়ী অফিস করবেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মধ্যবিত্তের ডিম খাওয়া অর্ধেকের বেশি কমেছে: নাহিদ ইসলাম

error: Content is protected !!

বোয়ালমারীতে নতুন অফিস সময়ে দেখা মেলেনি অধিকাংশ কর্মকর্তাদের

আপডেট টাইম : ০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
দীপঙ্কর পোদ্দার অপু, বিশেষ প্রতিনিধি, বোয়ালমারী, ফরিদপুরঃ :