ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু, শিশুপুত্র আহত

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে আছিরন নেছা (২৮) নামে ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার তিন বছরের শিশুপুত্র আরিয়ান মৃধা মারাত্মক আহত হয়েছে। আছিরন নেছা বোয়ালমারী পৌরসভার উত্তর শিবপুর গ্রামের ৫নং ওয়ার্ডের অবসরপ্রাপ্ত রেল কর্মচারী মো. নাজিমউদ্দীন শেখের মেয়ে।
আছিরন নেছার বিয়ে হয়েছে পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার মহেশপুর ইউনিয়নের কাগদী গ্রামের নসিমন চালক মো. টুটুল মৃধার সাথে। বুধবার (১২ অক্টোবর) সকাল সোয়া ৮টায় পৌরসভার শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে গোপালগঞ্জের গোবরা থেকে রাজশাহী যাচ্ছিল ‘টুঙ্গীপাড়া এক্সপ্রেস’। সকাল সোয়া ৮টার দিকে বোয়ালমারী রেলস্টেশন ত্যাগ করে। রেলস্টেশন থেকে মাত্র দুইশ ফুট দূরে পৌরসভার শিবপুর এলাকায় দাসের বাড়ির রেলগেটের কাছে আইউব মীরের বাড়ির সামনে রেললাইনের উপর বসেছিলেন মানসিক ভারসাম্যহীন আছিরণ নেছা।
এ সময় আছিরন নেছার কোলে তার তিন বছরের শিশুপুত্র আরিয়ান ছিল।
টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক বারবার হুইসেল দিলেও আছিরণ নেছা রেললাইনের উপর থেকে না উঠায় দ্রুতগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় তার কোলের শিশুপুত্র আরিয়ানের পা এবং মাথা মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়।
আরিয়ানকে স্থানীয় লোকেরা সাথে সাথে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তারিকুল ইসলাম নাদিম প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
উল্লেখ্য, আছিরন নেছা মানসিক ভারসাম্যহীন হওয়ায় মাস দেড়েক আগে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি এসে কবিরাজি চিকিৎসা নিচ্ছিলেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: অব্যবস্থাপনায় ক্ষুব্ধ, তদন্তের নির্দেশ

error: Content is protected !!

বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু, শিশুপুত্র আহত

আপডেট টাইম : ১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
দীপংকর পোদ্দার অপু, বিশেষ প্রতিনিধিঃ :