ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে জাতীয় শোক দিবসে দুই শতাধিক এতিম পেল খাদ্য

ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় শোক দিবসে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে দুই শতাধিক এতিমের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) বেলা সোয়া ১১টায় উপজেলার গুনবহা ইউনিয়নের গুনবহা কামারগ্রামে অবস্থিত নূরে মদিনা (গুনবহা) কামারগ্রাম মাদ্রাসা প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট মো. লিয়াকত শিকদার।

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান।

প্রধান অতিথি লিয়াকত শিকদার এতিমখানার শিশুদের উদ্দেশ্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনাদের মতো শিশুদের অত্যন্ত স্নেহ করতেন এবং ভালোবাসতেন। আজকে যেখানে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয় সেই জায়গাটিতে তিনিই প্রথম বিশ্ব ইজতেমার ব্যবস্থা করেছিলেন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। দেশের জন্য, দেশের মানুষের জন্য তিনি ভাবেন। তার দূরদর্শী নেতৃত্বের জন্যই আজ স্বপ্নের পদ্মাসেতু নির্মাণ সম্ভব হয়েছে। বাংলাদেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য শেখ তাহিদুর রহমান মুক্ত, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আহাদুল আখতার তপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আব্দুল গফফার, যুগ্ম সম্পাদক রাইসুল আলম মিনা রাসেল, মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ মনজুর তুষার, রবিউল ইসলাম খান, ময়না ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. হাসিবুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আনিচুর রহমান মৃধা, রূপাপাত ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. পিকুল মিয়া, সাধারণ সম্পাদক মো. নুরু শরীফ প্রমুখ।

আরও পড়ুনঃ ১২ বছর ধরে লোহার শিকলে বন্দী সালথা’র মিলন

আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের নিহত সদস্যদের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপজেলার গুনবহা কামারগ্রামে অবস্থিত নূরে মদিনা (গুনবহা) কামারগ্রাম মাদ্রাসার প্রায় দুই শতাধিক এতিমের মাঝে তেহারি বিতরণ করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাজেক পর্যটন কেন্দ্র বন্ধের প্রতিবাদে খাগড়াছড়িতে ব্যবসায়ীদের বিক্ষোভ

error: Content is protected !!

বোয়ালমারীতে জাতীয় শোক দিবসে দুই শতাধিক এতিম পেল খাদ্য

আপডেট টাইম : ০২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক রিপোর্টঃ :