ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে চাঁদাবাজির মামলায় গ্রেফতার ৩

ফরিদপুরের বোয়ালমারীতে গণপরিবহন থেকে চাঁদা আদায়ের অভিযোগে ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার (১১ মে) নছিমন চালক জসিম মোল্যা বাদী হয়ে বোয়ালমারী থানায় তিনজনকে আসামি করে মামলা করে। পরে তাদের গ্রেফতার করে বুধবার ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার এড়েনদা গ্রামের কালাম মোল্যার ছেলে জসীম মোল্যা নসিমন চালিয়ে মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চৌরাস্তায় পৌঁছলে তার নিকট ২০ টাকা চাঁদা দাবি করা হয়। এ সময় জসিম মোল্যার সাথে চাঁদা দাবিকারী বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের লাল খানের ছেলে আজগার আলী এবং বোয়ালমারী পৌরসভার ছোলনা গ্রামের ছোলাইমান সিকদারের ছেলে শফিকুল সিকদারের বাকবিতণ্ডা হয় এবং মারপিট করার ভয় দেখিয়ে বিশ টাকা চাঁদা আদায় করে।
পরে জসিম মোল্যা চাঁদা আদায়ের বিষয়টি থানায় অভিযোগ করলে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টাকা আদায়ের রসিদসহ আজগার ও শফিকুলকে আটক করে। পরে বেলা ১২টার দিকে বোয়ালমারী পৌরসভার ওয়াপদা মোড়ে গণপরিবহন থেকে চাঁদা আদায়কালে চাঁদা আদায়ের রসিদসহ পুলিশ পৌরসভার আমগ্রামের আঃগফুর খা’র ছেলে এলিম খা’কে আটক করে বোয়ালমারী থানায় নিয়ে আসে থানা পুলিশ।
একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বোয়ালমারী ওয়াপদা মোড় এবং চৌরাস্তা সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে থেকে গণপরিবহনের চালকদের নিকট থেকে জোর করে চাঁদা আদায় করত। আদায়কৃত টাকার একটি অংশ বোয়ালমারী পৌরসভার কতিপয় কাউন্সিলর এবং প্রভাবশালী রাজনৈতিক নেতৃবৃন্দের পকেটে যেত বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, গণপরিবহনে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায়  তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

বোয়ালমারীতে চাঁদাবাজির মামলায় গ্রেফতার ৩

আপডেট টাইম : ০২:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ :