ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে কুমার নদে বাঁধ দিয়ে মাছ শিকার করছে প্রভাবশালী মহল

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের মজুরদিয়া ঘাট এলাকায় কুমার নদে আড়াআড়ি বাঁধ দিয়ে মাছ শিকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় মৎস্যজীবিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। উন্মুক্ত নদে বাঁধ দিয়ে মাছ শিকার নিষিদ্ধ হলেও সেটা চালিয়ে যাচ্ছেন ওই এলাকার নাজিমুদ্দিনসহ কয়েকজন প্রভাবশালী মহল।
শনিবার সকালে সরেজমিন ঘুরে জানা যায়, সারাবছর জুড়ে কুমার নদে জাল দিয়ে মাছ শিকার করে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন এ অঞ্চলের কয়েকশ মৎস্যজীবি। কুমার নদের মজুরদিয়া ঘাট এলাকায় এপার থেকে ওপার পর্যন্ত বানা ও বাঁশের বেড়া দিয়ে বাঁধ তৈরী করে দীর্ঘদিন ধরে মাছ শিকার করা হচ্ছে। এ নিয়ে স্থানীয় মৎসজীবিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হলেও প্রভাবশালী হওয়ায় কেউই নাজিমুদ্দিনের বিরুদ্ধে কথা বলার সাহস পাইনা।

স্থানীয় কয়েকজন মৎস্যজীবি নামপ্রকাশ না করার শর্তে বলেন, নদ-নদীতে বাঁধ নির্মাণ করে মাছ শিকার করা দন্ডনীয় অপরাধ হলেও প্রভাবশালী মহলটি তা করে যাচ্ছে অবলীলায়। নদে বাঁধ দেওয়ার কারণে তারা মাছ শিকার করতে পারছেন না বলে মৎস্যচাষীরা জানান।

স্থানীয় বাসিন্দা এনামুল হক ও ফোরকান মিয়া জানান, কুমার নদের মাঝে বাঁধ দেওয়ায় মাছের অবাধ চলাচল ও প্রজনন বাধাগ্রস্থ হচ্ছে। বাঁধ দিয়ে ডিমওয়ালা মাছ নিধন করায় মাছের সংকট তৈরী হচ্ছে। চোখের সামনে এ ধরনের অপরাধমূলক কর্মকান্ড মেনে নেওয়া যায় না। বাঁধ অপসারণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে মৎস্যজীবি ও এলাকাবাসী।

বুধবার বিকেলে এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল আমিন বলেন, আমি সরেজমিনে অবস্থান করছি। কিছুক্ষণের মধ্যেই কুমার নদের বাঁধ অপসারণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

বোয়ালমারীতে কুমার নদে বাঁধ দিয়ে মাছ শিকার করছে প্রভাবশালী মহল

আপডেট টাইম : ০১:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
এস. এম. রুবেল, বিশেষ প্রতিনিধিঃ :