ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে করোনা কালে সচেতনতা বাড়াতে প্রশাসনের প্রচারণা

করোনাকালীন গণসমাগম এড়িয়ে চলতে ও সচেতনতা বাড়াতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রশাসনের অভিযান ও প্রচারণা অব্যাহত রয়েছে। উপজেলার রূপাপাত ইউনিয়নের কালিনগর বাজারসহ কয়েকটি বাজারে করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা মোতাবেক  মাস্ক পড়া, স্বাস্থ বিধি মেনে চলা,  জনসমাগম এড়িয়ে চলতে হ্যান্ড মাইকিং করে প্রচার প্রচারনা চালানো হয়।
প্রচারণাকালে বিভিন্ন অপরাধে কালিনগর বাজারের তিন ব্যবসায়ী ও এক মোটরসাইকেল আরোহিকে তিন হাজার ৪০০টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় জনসমাগম এড়াতে কালিনগর গ্রামের ফকির রুস্তম আলী শাহ্ চিশতীর ৫৪তম ওরশ মোবারকের মেলাটিও বন্ধ করা হয়।
আদালত সূত্রে জানা যায়, মাস্ক না পড়ায় মোটরসাইকেল আরোহী আলফাডাঙ্গা উপজেলার আলফাডাঙ্গা গ্রামের মেহেদী হাসানকে (২৫) রোগ সংক্রামক প্রতিরোধ আইন ২০১৮ এর ২৪ (২) ধারায় ৪০০, কালিনগর বাজারের কাপড় ব্যবসায়ী  মানোয়ারকে (৪২) ৫০০, টিন ব্যবসায়ী মো. ওবাইদুর শরিফকে (৪৫) ৫০০ টাকা ও  ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ (৫০) ধারায় ওষুধ ব্যবসায়ী সজল কুমার মন্ডলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, করোনা কালে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছেন। আমরা চেষ্টা করছি জনসাধারণকে এ বিষয়ে সচেতন করতে। এ অভিযান অব্যাহত থাকবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

বোয়ালমারীতে করোনা কালে সচেতনতা বাড়াতে প্রশাসনের প্রচারণা

আপডেট টাইম : ০৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
এস. এম. রুবেল, বিশেষ প্রতিনিধিঃ :