ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে ঐতিহাসিক ছয় দফা দিবস পালিত

ফরিদপুরের বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ছয় দফা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের বোয়ালমারী উপজেলা শাখা গভীর শ্রদ্ধার সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে।
সোমবার থানা সড়কে আওয়ামী লীগের বোয়ালমারী উপজেলা কার্যালয়ে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন। ছয় দফা দিবস উপলক্ষে এ সময় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে ঐতিহাসিক ছয় দফার তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা যুবলীগের আহবায়ক মহম্মদ রফিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ১৯৬৬ সালের ৭ জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা দাবির পক্ষে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবিতে একই বছরের ৭ জুন তীব্র গণ-আন্দোলনের সূচনা হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশি এজেন্সিগুলোর কারণেই ভারতীয় ভিসা পেতে জটিলতা: ডেপুটি হাইকমিশনার

error: Content is protected !!

বোয়ালমারীতে ঐতিহাসিক ছয় দফা দিবস পালিত

আপডেট টাইম : ০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
এরশাদ সাগর, স্টাফ রিপোর্টারঃ :