ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে ইয়াবা ও গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার পালিয়েছে স্বামী

ছবিঃ প্রতীকী।

ফরিদপুরের বোয়ালমারীতে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৫ গ্রাম গাঁজাসহ দীপালি বেগম (৩০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

এ সময় ওই নারীর স্বামী মাদক ব্যবসায়ী শিপন শেখ (৩৮) পালিয়ে যায়। এ ঘটনায় শিপন শেখ ও দীপালি বেগমকে আসামী করে শনিবার রাতে বোয়ালমারী থানায় মামলা হয়েছে।

জানা যায়, শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মামুন ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর পূর্বপাড়া গ্রামের শিপন শেখের বাড়িতে অভিযান চালায়। শিপন শেখ ওই গ্রামের আজাহার শেখের ছেলে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শিপন দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশের নারী সদস্য শিপনের স্ত্রী দীপালি বেগমের দেহ তল্লাশি করে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করেন।

এ ঘটনায় ওই রাতেই বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মামুন ইসলাম বাদি হয়ে শিপন শেখ ও দীপালি বেগমকে আসামী করে বোয়ালমারী থানায় মামলা করেছেন।

আরও পড়ুনঃ ফরিদপুর জেলা পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

এ ব্যাপারে উপ-পুলিশ পরিদর্শক মামুন ইসলাম বলেন, থানায় মামলা হয়েছে। পলাতক আসামী শিপন শেখকে গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত দীপালি বেগমকে রবিবার ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ম্যাক্স-বিএসপিএ বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক রাহেনুর

error: Content is protected !!

বোয়ালমারীতে ইয়াবা ও গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার পালিয়েছে স্বামী

আপডেট টাইম : ০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
দিপংকর পোদ্দার ওপু, বিশেষ প্রতিনিধিঃ :