ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে ইজারাদারকে হাটের খাজনা আদায়ে বাধা দেয়ার অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারীতে হাটের খাজনা আদায় করতে পারছেন না এক ইজারাদার। এ ব্যাপারে গত রোববার (৩০ মে) বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ইজারাদার।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ মে বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কাটাগড় হাটের দরপত্র দাখিল করে সর্বোচ্চ দরদাতা হিসেবে বিবেচিত হন বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের জালিয়াডাঙ্গা গ্রামের সলেমান মোল্যার ছেলে মো. আকরাম হোসেন।
গত ২১ মে ওই হাটে ইজারাদারের লোকেরা খাজনা আদায় করতে গেলে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আজিজার রহমান মোল্যা, মো. মাহিদুল হক, মশিউল আলম বাবু, রন্টু মোল্যা, সোবাহান মোল্যা, বিষু মোল্যাসহ ২০/২৫ জন খাজনা আদায়ে বাধা প্রদান করেন।
এরপর গত ২৮ মে পুনরায় খাজনা আদায় করতে গেলে স্থানীয় ১০/১২ জন লোক খাজনা আদায়কারীদের একটি গোডাউনে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে পরে ছেড়ে দেন। এ ঘটনায় ইজারাদার আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ৩০ মে আবেদন করেছেন।
এ ব্যাপারে রূপাপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজার রহমান মোল্যা জানান, খাজনা আদায়ে বাধা দেয়ার বিষয়ে আমার জানা নেই। আমি এ ঘটনার সাথে কোনভাবেই জড়িত নই।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, এই হাট থেকে এর আগে খাজনা আদায় করা হতো না। নতুন করে খাজনা আদায় করায় একটু সমস্যা হচ্ছে। মঙ্গলবার উভয়পক্ষকে ডেকেছি। খাজনা আদায়ে কেন বাধা প্রদান করা হচ্ছে তা জানতে চাওয়া হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী আসবেন, রাজশাহী নগরের সড়কে পিচঢালাই, রাঙানো হচ্ছে দেয়াল

error: Content is protected !!

বোয়ালমারীতে ইজারাদারকে হাটের খাজনা আদায়ে বাধা দেয়ার অভিযোগ

আপডেট টাইম : ০৫:১২ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
স্টাফ রিপোর্টারঃ :