ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে ইউনিয়ন পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) স্থানীয়করণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার বিভাগ কতৃক বাস্তবায়নাধীন কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের সহযোগিতায় এবং ফরিদপুর জেলার বোয়ালমারী  উপজেলার ময়না ইউনিয়ন পরিষদের আয়োজনে, (২৭ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে (এসডিজি) কার্যক্রমের ইউনিয়ন পর্যায়ের দুটি ব্লকের কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এসডিজির অভীষ্টসমূহের অগ্রাধিকার নির্ণয় করে ইউনিয়ন পর্যায়ে করণীয় বিষয় নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনডিপি ইএএলজি’র ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোঃ মনির হোসেন মজুমদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আঃ হক মৃধা।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোঃ বাচ্চু মোল্লা, দৈনিক ঊষার বাণী প্রত্রিকার জেলা প্রতিনিধি ও ন্যাশনাল প্রেস সোসাইটির ডিস্ট্রিক্ট ইনভেস্টিগেশন অফিসার নিরঞ্জন মিত্র (নিরু), ময়না ইউপি সচিব মোঃ রইচ উদ্দিন খান
প্রমূখ।
এসময় ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোসাঃ কাজলি বেগম, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য চায়না রহমান সহ ১,২,৩ ও ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্যগণ এবং  বিভিন্ন পেশার ৩০ জন করে দুই ব্যাচে ৬ টি ওয়ার্ডের মোট ৬০ জন গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের ওয়ার্ড পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে, পরিষদের উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্তকরণের লক্ষ্যে স্থানীয় জনগণদের নিয়ে এসডিজি অর্জনে অগ্রাধিকার নির্ণয় ও কর্মপরিকল্পনা অনুশীলন করা হয়।
ইউনিয়নে ৯ টি ওয়ার্ডকে ৩ টি ব্লকে ভাগ করা হয়। এর আগে গত ৫ জুলাই ৩ নং ব্লকের ৩টি ওয়ার্ড নিয়ে অনুশীলন অনুষ্ঠিত হয়েছে।
আজকে ১ ও ৩ নং ব্লকের ১,২,৩,৭,৮ ও ৯ ওয়ার্ডকে দিনের সকালে ও বিকালে দুই ব্যাচে ৬ টি গ্রুপওয়ার্ক করা হয়। পরে সকলের সম্মতিতে ভোটের মাধ্যমে এসডিজি ১৭ টি গোলের মধ্যে ৭টি গোলের অগ্রাধিকার নির্নয় করা হয়। পরে ৩ টি ব্লকের ৯ টি ওয়ার্ডের অগ্রাধিকার চূড়ান্ত করে পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বোয়ালমারীতে ইউনিয়ন পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) স্থানীয়করণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :