আপডেট টাইম :
০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
২১৯
বার পঠিত
বোয়ালমারীতে ইউএনও’র প্রেস ব্রিফিং
ফরিদপুরের বোয়ালমারীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোশারেফ হোসাইন। মঙ্গলবার (১ নভেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইন তার বক্তব্যে বলেন, আগামী ৩ নভেম্বর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে। এ মেলায় সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন বিদ্যালয়ের ২০টি স্টল অংশগ্রহণ করবে এবং সেরা তিনটি স্টলকে পুরষ্কার প্রদান করা হবে। আরও পড়ুনঃ খোকসায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত প্রেস ব্রিফিং অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. খালেদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: রেখা পারভীন, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ফরিদ আহম্মেদ, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাকিবুল হাসান, ঘোষপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমরান হোসেন নবাব, উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ফরিদপুরের বোয়ালমারীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোশারেফ হোসাইন। মঙ্গলবার (১ নভেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইন তার বক্তব্যে বলেন, আগামী ৩ নভেম্বর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে। এ মেলায় সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন বিদ্যালয়ের ২০টি স্টল অংশগ্রহণ করবে এবং সেরা তিনটি স্টলকে পুরষ্কার প্রদান করা হবে।
প্রেস ব্রিফিং অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. খালেদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: রেখা পারভীন, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ফরিদ আহম্মেদ, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাকিবুল হাসান, ঘোষপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমরান হোসেন নবাব, উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।