ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে আগুনে ৫ দোকান পুড়ে ছাই 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সস্রাইল বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আধাঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।
জানা যায়, শনিবার (১৪ আগস্ট) সকাল সোয়া ১১টার দিকে সহস্রাইল বাজারের খায়ের সিকদারের মালিকানাধীন সিকদার মেশিনারিজ ও সৈয়দ সোহরাব আলী’র  আলহামদুলিল্লাহ্ ইন্জিনিয়ারিং ওয়ার্ক শপের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় দোকানে থাকা ডিজেলভর্তি দুইটি ব্যারেল ফেটে আগুন ছড়িয়ে যায়।
এতে সিকদার মেশিনারিজ, আলহামদুলিল্লাহ্ ইন্জিনিয়ারিং ওয়ার্ক শপের দুইটি দোকান, ভাই ভাই কম্পিউটার এন্ড স্টুডিও ও রনি সিকদার এর সিকদার টেলিকম পুড়ে ছাই হয়ে যায়।
সিকদার টেলিকমের মালিক বলেন, কিছু বুঝে উঠার আগেই  আলহামদুলিল্লাহ্ ইন্জিনিয়ারিং ওয়ার্ক শপে আগুন দেখতে পাই, বৈদ্যুতিক ঝালাই করতে গিয়ে ফ্যানের সাথে তার লেগে শর্ট সার্কিটের থেকে আগুনের সুত্রপাত হয়।
সহস্রাইল বাজার বণিক সমিতির সভাপতি চুন্নু বিশ্বাস বলেন, সকাল সোয়া ১১ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে পাঁচটি দোকান পুড়ে গেছে। আগুনে প্রায় ২৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. মিজানুর রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

উড়তে থাকা বার্সেলোনাকে মাটিতে নামিয়ে আনল পিএসজি

error: Content is protected !!

বোয়ালমারীতে আগুনে ৫ দোকান পুড়ে ছাই 

আপডেট টাইম : ০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: :