ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে আড়াই একর জমি দখলমুক্ত 

ফরিদপুরের বোয়ালমারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে বোয়ালমারী পৌরসভার ওয়াপদা মোড় থেকে ফায়ার ব্রিগেড পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় ওই সড়কের উভয়পাশে থাকা প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সওজ কর্তৃপক্ষ। এতে সড়ক ও জনপথ বিভাগের প্রায় দুই থেকে আড়াই একর জমি দখলমুক্ত করা সম্ভব হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা।
অভিযান পরিচালনাকারী এবং সড়ক ও জনপথ বিভাগের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা উপসচিব অনিন্দিতা রায় জানান, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ ও মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। শুক্রবার ছিল অবৈধ দখলদারদের নিজ দায়িত্বে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার শেষ দিন।
কিন্তু অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তিনি আরো বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেল, উপ বিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার দে, উপ সহকারী প্রকৌশলী সুমন কর্মকার।
সড়ক ও জনপথ বিভাগের ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেল জানান, উচ্ছেদ অভিযান পরিচালনার আগে সার্ভেয়ারের মাধ্যমে সড়ক ও জনপদ বিভাগের জমির সীমানা লাল পতাকা দিয়ে নির্ধারণ করা হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি

error: Content is protected !!

বোয়ালমারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে আড়াই একর জমি দখলমুক্ত 

আপডেট টাইম : ০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী, ফরিদপুরঃ :
ফরিদপুরের বোয়ালমারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে বোয়ালমারী পৌরসভার ওয়াপদা মোড় থেকে ফায়ার ব্রিগেড পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় ওই সড়কের উভয়পাশে থাকা প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সওজ কর্তৃপক্ষ। এতে সড়ক ও জনপথ বিভাগের প্রায় দুই থেকে আড়াই একর জমি দখলমুক্ত করা সম্ভব হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা।
অভিযান পরিচালনাকারী এবং সড়ক ও জনপথ বিভাগের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা উপসচিব অনিন্দিতা রায় জানান, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ ও মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। শুক্রবার ছিল অবৈধ দখলদারদের নিজ দায়িত্বে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার শেষ দিন।
আরও পড়ুনঃ মাইশা হত্যার বিচারসহ ৮ দাবি আদায়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম
কিন্তু অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তিনি আরো বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেল, উপ বিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার দে, উপ সহকারী প্রকৌশলী সুমন কর্মকার।
সড়ক ও জনপথ বিভাগের ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেল জানান, উচ্ছেদ অভিযান পরিচালনার আগে সার্ভেয়ারের মাধ্যমে সড়ক ও জনপদ বিভাগের জমির সীমানা লাল পতাকা দিয়ে নির্ধারণ করা হয়।
আরও পড়ুনঃ অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত