ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধুর মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে সামিয়া বেগম ওরফে মাফি (১৯) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৩ আগস্ট) বিকেলে উপজেলার দাদপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সামিয়া পাশের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের নারানদিয়া গ্রামের মো. তোরাব শেখের মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার শ্রীনগর গ্রামের নজরুল মোল্লার ছেলে সোহেল মোল্লার সাথে মাত্র ছয় মাস আগে সামিয়ার বিয়ে হয়। সামিয়া চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ভাড়া বাসায় থেকে স্বামী-স্ত্রী দুজনেই পাশের পারটেক্স জুট মিলে শ্রমিকের কাজ করতেন।

ওই দিন দুজনেই পাটকলে রাতের শিফটে কাজ শেষে ভোরে বাসায় ফেরেন। সোহেল বাজার করতে গিয়ে ফিরে এসে দেখেন স্ত্রী সামিয়া ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঘরের বাঁশের আড়ার সাথে ঝুলছেন।

এরপর বাড়ির লোকজন ঝুলন্ত  মরদেহ নামিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। বোয়ালমারী থানার উপ-পরিদর্শক ছরোয়ার হোসেন জানান, স্বামীর সাথে মনোমালিন্য থেকেই মেয়েটি আত্মহত্যা করেছে বলে মনে হয়। গৃহবধুর বাবা বাদি হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ডিআইজির বাসায় অভিযান, মাদক উদ্ধার নিয়ে প্রশ্ন

error: Content is protected !!

বোয়ালমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধুর মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: :