ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বোরকা পরে ‘নাগীন নৃত্যের’ পর সমালোচনার মুখে ক্ষমা চাইলেন তিন তরুণী

মোঃ কাজল ইসলামঃ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিনোদন দিতে গিয়ে বোরকা পরে নৃত্য করে সমালোচনার জন্ম দেন ওই তিন তরুণী। উলিপুরের অরণ্য রুপটন রেস্টুরেন্টের ১০ তলায় বোরকা পরে নাগীন গানের মিউজিকের সঙ্গে তাল মিলিয়ে করা ১২ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশিত হয় ওই তিন তরুণীর।

ভিডিওটি প্রকাশিত হওয়ার পরপরই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎক্ষণাৎ ছড়িয়ে পড়ে। অনেকে বিষয়টিকে বিনোদন হিসাবে নিলেও, কেউ কেউ তা নিয়ে জানিয়েছেন নিন্দার প্রতিক্রিয়া।

অনেকে নৃত্যকে কেন্দ্র করে ধর্মের রীতিনীতি ও পর্দার গুরুত্বকে ক্ষুণ্ণ করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন। ১২ সেকেন্ডের ওই নাচের ভিডিওটি সবার নজরে আসলে নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়। নেট দুনিয়ার পাশাপাশি জনসাধারণের মধ্যেও শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।

পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক করতে ওই তিন তরুণী একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। এবং সেখানে তারা নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। ভিডিও বার্তার তারা জানান, বিনোদন দেওয়ার জন্য আমরা নাচের ভিডিওটি করেছি। কিন্তু আমরা জানিনা এটা নিয়ে এতো কিছু হবে। তবে আমরা সব কিছুর জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ বাজারে ফুটপাত দখলের মহোৎসব, নিরাপদ চলাচল এখন স্বপ্ন

error: Content is protected !!

বোরকা পরে ‘নাগীন নৃত্যের’ পর সমালোচনার মুখে ক্ষমা চাইলেন তিন তরুণী

আপডেট টাইম : ১৬ ঘন্টা আগে
মোঃ কাজল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :