ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার কামারগ্রামে অবস্থিত সরকারি কলেজ নানা কর্মসূচির মধ্য দিয়ে অমর একুশে উদযাপন করেছে। এ উপলক্ষে বই মেলাও অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সরকারি কলেজের পক্ষ থেকে যেসব কর্মসূচি পালিত হয়, তারমধ্যে রয়েছে- ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ২০ মিনিটে কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহিদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ, সকাল ৭টায় কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ, সকাল সোয়া ৭টায় কালো ব্যাচ ধারণ, সকাল সাড়ে ৭টায় কলেজের শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ, সকাল ৮টায় প্রভাতফেরি, কলেজ অডিটোরিয়ামে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, দুপুর দেড়টায় কলেজ মসজিদে ভাষা শহিদদের রুহের মাগফেরাতে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল, দুপুর আড়াইটায় কলেজ প্রাঙ্গণে দেয়ালিকা ও বই মেলার উদ্বোধন, দুপুর ৩টায় বিশেষ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী, বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যায় নাটিকা।
দুপুরে দিবসটি উপলক্ষে আয়োজিত বই মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন।
বোয়ালমারী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং অমর একুশে ও বইমেলা উদযাপন কমিটির আহবায়ক ড. তানজিলা নাসরিনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোয়ালমারী সরকারি কলেজের উপাধ্যক্ষ এস. এম. নজরুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আব্দুর রশীদ প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম বাকের ইদ্রিস প্রমুখ।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি 

























