ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারী পৌরসভায় শত কোটি টাকার বাজেট ঘোষণা

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ২৪—২৫ অর্থবছরে প্রায় শত কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. সেলিম রেজা লিপন মিয়া। এ সময় তিনি ২৪—২৫ অর্থ বছরের প্রস্তাবিত ৯২ কোটি ২৫ লাখ ৯২ হাজার ৩৭ টাকার বাজেট তুলে ধরেন।
রাজস্ব খাত থেকে ৬ কোটি ৫৮ লাখ ১৫ হাজার, উন্নয়ন খাত থেকে ৩ কোটি ৬৬ লাখ ৫০ হাজার, প্রকল্প খাত থেকে আয় ৭৭ কোটি ৫০ লাখ ৪০ হাজার ও মূলধন থেকে আয় ধরা হয়েছে ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫১ টাকা আসবে বলে তিনি বাজেট ঘোষণায় উল্লেখ করেন।
পৌর মেয়র সেলিম রেজা পৌরসভার উন্নয়নে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনাসহ নাগরিক সেবা নিশ্চিতে সকলকে উন্মুক্ত পরামর্শ দিতে আহ্বান করেন। পৌর বাজার যানজট রোধে ও যে সব সড়ক প্রশস্তকরনের কাজ চলছে তা থেকে সুবিধা পেতে ব্যবসা প্রতিষ্ঠানের যদি কোন অংশ বর্ধিতাংশে পড়ে তা সরিয়ে নিতে ব্যবসায়ীদের সচেষ্টতা প্রত্যাশা করেন। তিনি বলেন, রাস্তা প্রশস্তকরণের সাথে ড্রেনেজ ও রোড লাইটিং ছাড়াও বিভিন্ন উন্নয়ন মূলক কাজ চলছে।
বাজেট ঘোষণায় অন্যান্যদের মধ্যে পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. ইকরাম উল্লাহ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলী আকবর আলী, প্যানেল মেয়র মো. মোমিন খান, কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা, কাউন্সিলর মিনহাজুর রহমান লিপন, কাউন্সিলর আ. সামাদ খান, কাউন্সিলর রুহুল আমিন মৃধা, কাউন্সিলর শেখ আজিজুল হক, কাউন্সিলর বিপ্লব মিয়াসহ বিভিন্ন মিডিয়ার গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইসলামী ব্যাংকের এক শাখা থেকেই ৬৩ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রীসহ ১৫ জনের নামে মামলা

error: Content is protected !!

বোয়ালমারী পৌরসভায় শত কোটি টাকার বাজেট ঘোষণা

আপডেট টাইম : ০৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
এস.এম রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার :