ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে মানব পাচার মামলার দুই আসামি গ্রেপ্তার

রবিউল ইসলাম রুবেলঃ

ফরিদপুরের বোয়ালমারীতে ৬ জনের বিরুদ্ধে মানব পাচার মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (৯ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃত আসামীদের ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাতে পাশ্ববর্তী সালথা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সালথা উপজেলার বাহিরদিয়া গ্রামের হাফেজ মোহাম্মদ আবুল বাশার (৫৪), ও একই গ্রামের মোহাম্মদ আজাদ খাঁ (৩৫)।

থানা সূত্রে জানা যায়, চলতি বছরের গত ২৬ ফেব্রুয়ারি জেলার বোয়ালমারী উপজেলার শেখর গ্রামের মো. ইউনুস বিশ্বাস ফরিদপুর মানব পাচার অপরাধ দমন ট্রাইবুনাল আদালতে ৬ জনকে আসামি করে একটি অভিযোগ দাখিল করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য বোয়ালমারী থানায় প্রেরণ করেন।

তদন্ত শেষে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন/২০১২ এর ৬/৭/৮/১০ ধারায় রোববার (৯ মার্চ) সকালে বোয়ালমারী থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।

মামালার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক আব্দুর রশিদ জানান, শনিবার দিনগত গভীর রাতে সালথা থানার বাহিরদিয়া এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আবুল বাশার (৫৪) ও মোহাম্মদ আজাদ খাঁকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, মানব পাচার মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে ১০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ‘অংকুর বৃত্তি পরীক্ষা’

error: Content is protected !!

বোয়ালমারীতে মানব পাচার মামলার দুই আসামি গ্রেপ্তার

আপডেট টাইম : ০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার :