ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে মহানবীকে (স:) কটুক্তি করায় হৃদয় পালের ফাঁসির দাবীতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

ফরিদপুরের বোয়ালমারীতে মহানবী হযরত মুহাম্মদকে (স:) নিয়ে কটুক্তি করায় কলেজ ছাত্র হৃদয় পালের ফাঁসির দাবীতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে তাওহিদি মুসলিম জনতা। মঙ্গলবার (২৯ অক্টোবর)  সকালে উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী কলেজে সামনে  এ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন ধর্মপ্রাণ মুসলিম জনতা। এসময় তারা হৃদয় পালের ফাঁসির দাবী জানান।
এর আগে সোমবার (২৮.১০.২৪) মহানবী হযরত মুহাম্মদকে (স:) নিয়ে কটুক্তি করার অপরাধে  হৃদয় পালকে কাদিরদী কলেজের শিক্ষার্থী ও স্থানীয় মাদ্রাসার ছাত্র জনতা অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে অত্রকলেজের পরিচালনা পর্ষদের সদস্য ও সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে কলেজ কতৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হাসান চৌধুরী,  থানার ওসি ও সেনা বাহিনীকে খবর দেয়। ঘটনা স্থলে গিয়ে সেনা বাহিনী হৃদয় পালকে কৌশলে বের করে নিয়ে যায়।
বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাদিরদী কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম নাসির। এসময় তিনি বলেন, আমি প্রশাসনকে বলেছি, হৃদয় পালকে আইনের সর্বোচ্চ সাজার আওতায় আনতে হবে। সেই সাথে আজকে তাকে কলেজ থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে। এ সময় তিনি অত্র কলেজের শিক্ষক মো. মজিবর রহমানকে ইসকন সংগঠনের সদস্য বলে দাবী করেন। তাকেও এই কলেজ থেকে বহিস্কার করার সিদ্ধান্তের কথা জানান তিনি।
কলেজের শিক্ষক মো. মজিবর রহমান বলেন, আমি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি। আমি মুসলিম তবে আমাকে হিন্দুদের ইসকোন সংগঠনের ট্যাগ লাগিয়ে রাজনৈতিক প্রতিহিংসার ফায়দা হাসিলের চেষ্টা করা হচ্ছে। এর তিব্র নিন্দা জানাই। অন্যান্য শিক্ষকদের মতো ওইদিন আমি উত্তেজিত জনতাদের শান্ত করার চেষ্টা করেছি। যেন কোন প্রকার আইনশৃঙ্খলার ব্যত্যয় না ঘটে।
অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কাদিরদী কলেজ পরিচালনা পর্ষদের সদস্য রাফিউল আলম মিন্টু, সাতৈর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নাফ মুন্সি, উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক জুয়েল শেখ, বিএনপি নেতা ফারুক মোল্লা, আনিস মোল্লা, মুঞ্জুর বিশ্বাসসহ উপজেলার বিভিন্ন স্থানের ওলামা মাশায়েখ ও স্থানীয় মুসলিম জনতা উপস্থিত ছিলেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু

error: Content is protected !!

বোয়ালমারীতে মহানবীকে (স:) কটুক্তি করায় হৃদয় পালের ফাঁসির দাবীতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

আপডেট টাইম : ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
এস.এম রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার :