ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে প্রবাসীর স্ত্রী পরকীয়ায় ধরা

মটর সাইকেল ফেলে পালালো প্রেমিক

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রী’র সঙ্গে পরকীয়া ও অনৈতিক কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছে উত্তম অধিকারী নামে এক যুবকের বিরুদ্ধে। সম্প্রতি ওই পরকীয়া প্রেমিকার সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে সে। পরে মোটরসাইকেল ফেলে কৌশলে পালিয়ে আত্মরক্ষা করে উত্তম। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানাযায়, উপজেলার রুপাপাত ইউনিয়নের টুংরাইল গ্রামের নীতিশ বালা দীর্ঘদিন প্রবাসে কর্মরত আছেন। এ সুযোগে তার স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে পার্শ্ববর্তী পরমেশ্বরদী ইউনিয়নের আউটযুগ গ্রামের খগেন অধিকারীর ছেলে উত্তম অধিকারী। লোক চক্ষু এড়িয়ে মাঝেমধ্যেই দিনে-রাতে নিতিশের বাড়ি যাতায়াত করতো উত্তম। সম্প্রতি এক গভীর রাতে ওই নারীর ঘরে প্রবেশ করে সে। এ সময় বাহিরে নিজের মটর সাইকেল কাপড় দিয়ে ঢেকে রেখে পালিয়ে যায় উত্তম ।

ইতিমধ্যে মাঠে ব্যাডমিন্টন খেলে ঘরে ফেরা কিছু যুবকের নজরে পড়ে ঐ মটরবাইকটি। সন্দেহ হলে তারা ঐ নারীর ঘরের দরজায় কড়া নারেন।এক পর্যায়ে ভেতর থেকে দরজা খুলতেই দৌড়ে পালিয়ে যায় উত্তম। জমায়েত হন পাড়া প্রতিবেশীরা। পরে খবর পেয়ে স্থানীয় ডহর নগর ফাঁড়ি পুলিশ ঘটনা স্থলে এসে মোটরসাইকেলটি জব্দ করে নিয়ে যায়। ঘটনার পর থেকে অভিযুক্ত উত্তম অধিকারী পলাতক রয়েছে। ওই নারীও তার পিত্রালয়ে ঠাই নিয়েছেন বলে জানা গেছে।

জানতে চাইলে নিতিশ বালার চাচা সুজিত বালা বলেন, ঘটনার দিন উত্তম নিতিশের বাড়ি এসেছিলো। তবে কি কারণে এসেছিলো তা বলতে পারবোনা। পরে মটর সাইকেল ফেলে পালিয়ে যায়।

এ ব্যাপারে রুপাপাত ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এ রকম একটা ঘটনার কথা শুনেছি। ঐ ছেলের মোটরসাইকেল নাকি ফাঁড়িতে আটকা আছে; এর বাইরে কিছু জানি না।

এ ব্যাপারে জানতে চাইলে ডহর নগর ফাঁড়ির এস আই ও মটর সাইকেল উদ্ধারকারী কর্মকর্তা আইনুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনা স্থলে গিয়ে গাড়িটি উদ্ধার করে নিয়ে আসি। পরবর্তীতে কেউ কোন অভিযোগ না দেওয়ায় মালিকানা যাচাই-বাছাই শেষে গাড়িটি উত্তম অধিকারীকে ফেরত দেওয়া হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে ‘আঁতাত’ নিয়ে প্রধানমন্ত্রীকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ

error: Content is protected !!

বোয়ালমারীতে প্রবাসীর স্ত্রী পরকীয়ায় ধরা

আপডেট টাইম : ০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :