ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে নাশকতা মামলায় বিএনপি’র ২৯ নেতাকর্মীর জামিন লাভ

ফরিদপুরের বোয়ালমারীতে নাশকতা মামলায় বিএনপির ২৯ নেতাকর্মীদের জামিন দেয়া হয়েছে। গত ২২ সালের ১ ডিসেম্বর মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর বটতলা মোড়ে ককটেল বিস্ফোরণের দায়েরকৃত মামলায় তিন দফায় ২৯ জন বিএনপি নেতাকর্মীদের জামিন দেয়া হয়। সর্বশেষ ১৩ জন নেতাকর্মীদের জামিন মঞ্জুর হলে স্থানীয় বিএনপি নেতারা মঙ্গলবার ১৭ জানুয়ারি পৌরশহরের খাঁন মিল্টন এন্ড কোং সিরামিকস দোকান ঘরের সামনে উপস্থিত হয়ে ওই নেতাকর্মীদের ফুলের মালা গলায় দিয়ে বরণ করে নেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামসুদ্দীন মিয়া ঝুনু, সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু, পৌর বিএনপির সভাপতি শেখ আফসার উদ্দীন, জেলা যুবদলের সহ সম্পাদক ইমরান হুসাইন, যুবদল নেতা মাহবুব রশিদ হেলাল, রবিউল ইসলাম সম্রাট, মহিবুল ইসলাম তুহিন, বিএনপি নেতা পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ আজিজুল হক, সাবেক কাউন্সিলর আতিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. শেখ আনিচুজ্জামান তপু, ছাত্রদলের সদস্য সচিব বায়জিদ খান রাব্বি, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোয়াজুর রহমান প্রমুখ।

এসময় বিএনপি নেতা কর্মীরা বলেন, অবৈধ সরকার তাঁর মসনদ টিকিয়ে রাখতে আমাদের নেতাকর্মীদের মিথ্যা মামলা ও হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলছে। ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশের আয়েজন করা হয়েছিল। তার আগে সারা দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের নামে নাটক সাজিয়ে নেতা কর্মীদের সমাবেশে যেতে বাঁধার চেষ্টা করেছিল। বোয়ালমারীতে ১ ডিসেম্বর সেই নাটকে দায়ের করা মামলায় আমাদের নেতাকর্মীরা জামিন পেয়েছে। এতে আমাদের ভেতরে এক প্রণোদনার সৃষ্টি হয়েছে। সে লক্ষে নেতাদের গলায় মালা দিয়ে বরণ করে নেয়া হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাকসুর মেয়াদ শেষ ভোট কবে ঠিক নেই

error: Content is protected !!

বোয়ালমারীতে নাশকতা মামলায় বিএনপি’র ২৯ নেতাকর্মীর জামিন লাভ

আপডেট টাইম : ০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
এস. এম. রুবেল, স্টাফ রিপোর্টার :