আপডেট টাইম :
০২:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
২৬০
বার পঠিত
বোয়ালমারীতে ডেঙ্গুতে মৃত ১
ফরিদপুরের বোয়ালমারীতে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম হুমায়ূন খান (৫০)। তিনি পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের শিরগ্রামের রুহুল খানের ছেলে। জানা যায়, হুমায়ুন খান ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ১৮ নভেম্বর বেলা ৩টা ৫০ মিনিটে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরদিন ১৯ নভেম্বর ভোর ৫টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরও পড়ুনঃ দৌলতপুরে রাস্তা থেকে রক্তাক্ত যুবককে উদ্ধার করল পুলিশ এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কে এম মাহমুদ রহমান বলেন, রোগীর অবস্থা ভালো না থাকায় তাকে গতকালই (শনিবার) ফরিদপুর রেফার্ড করা হয়েছিল। রোগীর স্বজনরা তাকে ফরিদপুর না নিয়ে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই রাখেন। চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টায় তিনি মারা যান।
ফরিদপুরের বোয়ালমারীতে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম হুমায়ূন খান (৫০)। তিনি পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের শিরগ্রামের রুহুল খানের ছেলে।
জানা যায়, হুমায়ুন খান ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ১৮ নভেম্বর বেলা ৩টা ৫০ মিনিটে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরদিন ১৯ নভেম্বর ভোর ৫টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কে এম মাহমুদ রহমান বলেন, রোগীর অবস্থা ভালো না থাকায় তাকে গতকালই (শনিবার) ফরিদপুর রেফার্ড করা হয়েছিল। রোগীর স্বজনরা তাকে ফরিদপুর না নিয়ে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই রাখেন। চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টায় তিনি মারা যান।