ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে ডাকাতি প্রস্তুতিকালে ৫ ডাকাত আটক

ফরিদপুরের বোয়ালমারীতে ৫ জন ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ডাকাতদের বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। উপপরিদর্শক মামুন ইসলাম বাদী হয়ে ৫ জনের নামে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১২।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার চরবনমালিপুর গ্রামের লায়েক মোল্যার মেহগুনি বাগানের ভেতর মঙ্গলবার দিন গত রাত ২টায় ডাকাতি করার উদ্দেশ্যে ১২-১৩ জন ডাকাত জড়ো হয়। গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী থানার পুলিশ অভিযান পরিচালনা করে তাদের ডাকাতি প্রস্ততির সময় ৫ জন ডাকাতকে আটক করা হয়। বাকিরা টের পেয়ে পালিয়ে যায়।

আটককৃত ডাকাতরা হলো; গাইবান্ধা জেলার দক্ষিন গিদারি গ্রামের আব্দুল কুদ্দুস মোল্যার ছেলে মো. জাকির হোসেন (৪৫), মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দারিয়াপুর গ্রামের মো. মালেকের ছেলে পিকুল শেখ, মধুখালী উপজেলার পশ্চিম গাড়াখোলার গ্রামের আশরাফুজ্জামান ইলিয়াস জোয়াদ্দারের ছেলে এরশাদুজ্জামান ইমন (৪১), একই গ্রামের মুক্তার শেখের ছেলে মো. সবুজ (৩৮), জাহাপুর ইউনিয়নের জফরাকান্দী গ্রামে মৃত হাসেম শেখের ছেলে মো. আনোয়ার শেখ (৫০)।

মামলার বাদী উপপরিদর্শক মামুন ইসলাম জানান, রাতে ডাকাতি করার প্রস্তুতির সময়ে গোপন সংবাদ পেয়ে কৌশলে অভিযান চালিয়ে ৫ ডাকাতকে আটক করি। এসময় তাদের কাছে তিনটি রামদা, একটি চাইনিজ কুড়াল, ও একটি এ্যাঙ্গেল রড উদ্ধার করা হয়।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, রাতে অভিযান চালিয়ে ৫ ডাকাতকে ডাকাতি প্রস্তুতিকালে আটক করা হয়। এদের তিন জনের বাড়ি মধুখালী থানায়, অপর দু জনের বাড়ি গাইবান্ধা ও মাগুরা জেলায়। বুধবার ডাকাতদের ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বন্দীদশা থেকে যেভাবে ক্ষমতার কেন্দ্রে এলেন জিয়াউর রহমান

error: Content is protected !!

বোয়ালমারীতে ডাকাতি প্রস্তুতিকালে ৫ ডাকাত আটক

আপডেট টাইম : ০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
এস. এম. রুবেল, স্টাফ রিপোর্টার :