ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় দুই বাকপ্রতিবন্ধী বন্ধু নিহত

ফরিদপুরের বোয়ালমারীতে কালুখালী ভাটিয়াপাড়া লোকাল ট্রেনের ধাক্কায় দুই বাক প্রতিবন্ধী বন্ধুর  মৃত্যু ও একজন আহত হয়েছে।
রোববার বেলা পৌনে একটায় উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর দক্ষিণ পাড়া ফরিদ মিয়ার বাড়ির সামনে রেললাইনে এ দূর্ঘটনা ঘটে। বাকপ্রতিবন্ধী মৃত দুই বন্ধু বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামার গ্রাম চরপাড়া সাখাওয়াত শেখের ছেলে বাকপ্রতিবন্ধী মিজু শেখ (৩২), একই গ্রামের লুৎফর রহমানের ছেলে বাকপ্রতিবন্ধী জাকারিয়া (৩৫), আহত অপর বাকপ্রতিবন্ধী বন্ধু বাইখীর গ্রামের ফরিদ মিয়ার ছেলে বাকপ্রতিবন্ধী জাহিদ মিয়া।
সরেজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই বাকপ্রতিবন্ধী তিন বন্ধু একত্রিত হয়ে ফরিদ মিয়ার বাড়ির সামনে রেললাইনের দু’পাটির ওপর বসে আকার ইঙ্গিতে আলাপ করছিল। এ সময় কালুখালী থেকে ভাটিয়াপাড়া গামী লোকাল ট্রেন আসলে রেললাইন পাটির পূর্বপাশে বসা বাকপ্রতিবন্ধী জাহিদ মিয়া দ্রুত লাফ দিয়ে সরে যায়, তবে পশ্চিম পাশে বসা অপর দুই বাকপ্রতিবন্ধী বন্ধু ট্রেনের ধাক্কায় রেললাইন পাশে ছিটকে পড়ে ঘটনা স্থলে মারা যায়।
ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. আবদুস সত্তার বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে দুই জনের রক্তাক্ত দেহ মৃত অবস্থায় পাওয়া যায়। তাদের লাশ ব্যাগে ভরে ঘটনাস্থলে রাখা হয়। রেলওয়ে পুলিশ এসে ব্যবস্থা নেবে।
বোয়ালমারী থানার উপপরিদর্শক মো. সরোয়ার বলেন, ট্রেনের ধাক্কায় দুই জনের মৃত্যুর খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করা হয়। তবে রেললাইনের সেক্টর আলাদা।  সেজন্য রেলওয়ে পুলিশ এসে এর ব্যবস্থা নেবে। এ বিষয়ে কারও কোনো অভিযোগ না থাকায় লাশ স্ব স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ক্রসফায়ার চেয়ে আইজিপি তাঁর পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন: নূর খান লিটন

error: Content is protected !!

বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় দুই বাকপ্রতিবন্ধী বন্ধু নিহত

আপডেট টাইম : ০৫:০২ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
এস. এম. রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার :