ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে ট্রাক চাপায় ভ্যান চালক নিহত

ফরিদপুরের বোয়ালমারীতে ইট বোঝাইকৃত ট্রাকের ধাক্কায় চলন্ত ভ্যান থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে জাহান শেখ (৬০) নামে এক ভ্যান চালকের নিহতের ঘটনা ঘটেছে। তবে ঘাতক ট্রাকটি ও চালক, হেল্পারকে আটক করেছে পুলিশ।
 বুধবার (১১ জানুয়ারী) সকাল সাড়ে ৯টায় মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের রূপাপাত ইউনিয়নের কলিমাঝি সাইনবোর্ড এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার শেখর ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের বাসিন্দা। আটকৃক ট্রাক চালক ও হেপ্লার কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের কেরামত শরীফ (১৮), রাজিব মোল্যা (১৮), নাজিব (২৪) বর্তমানে থানা হাজতে আছে।
জানা যায়, সকাল ৯টার দিকে ভ্যান চালক জাহান শেখ নিজের ব্যাটারিচালিত অটোভ্যানে খড়ি বোঝাই দিয়ে শেখর ইউনিয়নের সহস্রাইল থেকে রূপাপাত ইউনিয়নের বনমালীপুরের দিকে যাচ্ছিলো। এ সময় ভাটিয়াপাড়াগামী একটি ইটবোঝাইকৃত ট্রাক (যশোর ড ১১-১২৭৭) পেছন দিক থেকে ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যান চালক জাহান সড়কে সিটকে পড়ে। ঘাতক ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে এ সময় জাহান ঘটনাস্থলেই মারা যান। বিক্ষুব্ধ এলাকাবাসী বেলা ১১টা পর্যন্ত সড়ক আটকে রাখায় যান চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে বোয়ালমারী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, বিক্ষুব্ধ জনগণ সড়ক আটকে রেখেছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ঘাতক ট্রাক ও চালক, হেপ্লারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গুলশানে কিংফিশার রেস্তোরাঁয় অভিযান: বিলবোর্ডের আড়ালে গোপন গুদাম, বিপুল মদ-বিয়ার জব্দ

error: Content is protected !!

বোয়ালমারীতে ট্রাক চাপায় ভ্যান চালক নিহত

আপডেট টাইম : ০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩
সময়ের প্রত্যাশা ডেস্ক : :