ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে গৃহবধূ হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দরিহরিহর নগর গ্রামে হামিদা বেগম নামে গৃহবধূকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করার ঘটনায় জড়িতদের বিচার দাবি করে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে বোয়ালমারী উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নিহতের স্বজনসহ কয়েকশত এলাকানবাসী অংশ নেয়।
আধা ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধন থেকে হত্যাকারীদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়। নিহতের স্বজনরা অভিযোগ করেন, গত ১৩ আগষ্ট হামিদার মৃত্যুর পর ১৫ আগষ্ট নিহতের পিতা মোঃ ইসরাফিল মোল্লা বাদী হয়ে বোয়ালমারী থানায় মামলা দায়ের করলেও অদ্যবদি কেউ গ্রেফতার না হওয়ায় আসামিরা উল্টো বাদী ও নিহতের পরিবারকে হুমকি ধামকি দিচ্ছে। এতে তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করেন।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা। পরে তারা  থানা পুলিশের  শরণাপন্ন হলে পুলিশ দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। উল্লেখ্য, জমি থেকে ছাগলে ধান খাওয়া কে কেন্দ্র করে গত ১২ আগষ্ট প্রতিবেশী তৈয়েব মোল্লা, ইউনুস মোল্লা  ও  শাহাদাত মোল্লার নেতৃত্বে ১৫-১৬ জন ওই নারীকে বেধড়ক পিটিয়ে আহত করলে ১৩ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ১৫ আগস্ট নিহতের পিতা বাদী হয়ে বোয়ালমারী থানা একটি হত্যা মামলা দায়ের করেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইরানকে বাদ দিয়ে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সম্ভব নয়: ওমান

error: Content is protected !!

বোয়ালমারীতে গৃহবধূ হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট টাইম : ০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
এস. এম. রুবেল, স্টাফ রিপোর্টার :