ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু’র সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারী ছোলনা সালামিয়া বহুমুখী কামিল মাদ্রাসার সভাপতি শাহ্ সাইয়্যেদ মুরাদুল্লাহ আহমাদ এবং সহ সভাপতি মো. গিয়াসউদ্দিন বেনু এর সৌজন্যে আঞ্জুমান মফিদুল ইসলাম এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা পরিচালিত মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসাপত্র এবং ঔষুধ বিতরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. গিয়াসউদ্দিন মিয়া বেনু সফল ব্যবসায়ী হওয়ার পরও শুধু ব্যবসার মধ্যে সীমাবদ্ধ থাকেননি। নিজ এলাকাসহ আশপাশের এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও সামাজিক প্রতিষ্ঠানে তাঁর ব্যাপক দান অনুদান রয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ সহায় সম্বলহীন অসংখ্য পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি। নগদ অর্থ, বসতঘর, সুপ্রিয় পানির ব্যবস্থাসহ এমনকি ক্ষতিগ্রস্থ পরিবারকে নতুন বাসস্থান গড়ে দিয়েছেন। প্রতিবছর ঈদের সময় বাড়িতে দারিদ্র পীড়িত মানুষের ঘরে ঘরে ঈদ সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন।

মো. গিয়াসউদ্দিন মিয়া বেনু জানান, এ অঞ্চলে সুবিধা বঞ্চিত অসংখ্য মানুষ রয়েছে। দরিদ্র ও অসহায় মানুষের কথা বিবেচনা করে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। এখানে আগত রোগীদের ফ্রি চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে বিভিন্ন রোগের কয়েক লক্ষ টাকার ঔষুধ প্রদান করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ক্যাম্পেইনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

বোয়ালমারী পৌরসদরে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ছোলনা সালামিয়া বহুমুখী কামিল মাদ্রাসা প্রাঙ্গনে মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই ফ্রি মেডিকেল ক্যাম্প। বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এই সেবা কর্মকাণ্ড পরিচালিত হয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সুবিধা বঞ্চিত বয়োবৃদ্ধ নারী, পুরুষ, শিশুসহ ৬ শতাধিক লোককে বিনামূল্যে চিকিৎসাসেবা ও কয়েক লক্ষ টাকার ঔষুধ প্রদান করা হয়।

বোয়ালমারী ছোলনা সালামিয়া বহুমুখী কামিল মাদ্রাসার সভাপতি ও নারিন্দা পীর সাহেব শাহ্ সাইয়্যেদ মুরাদুল্লাহ আহমাদ ফ্রি মেডিকেল ক্যাম্প চলাকালীন সার্বিক খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন আঞ্জুমান মফিদুল ইসলামের চেয়ার‌ম্যান আলহাজ্ব আব্দুস সালাম, আঞ্জুমান মফিদুল ইসলামের সদস্য এটিএম ফাইজুল বারী, প্রফেসর ডা. শাহ আলম, মিয়া মো. হুসাইন, ঢালী মোহাম্মদ দেলোয়ার, বোয়ালমারী পৌর বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম কালা মিয়া, মাদ্রাসাটির সকল শিক্ষক ও কর্মচারীসহ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম এবং সালামিয়া এতিমখানার প্রধান শিক্ষক হাফেজ আব্দুল মতিন ও শিক্ষকবৃন্দ।

আঞ্জুমান মফিদুল ইসলামের মেডিকেল টিমে ছিলেন ডা. মো. শাখায়াত হোসেন, মেডিকেল অফিসার ডা. আবুল কালাম আজাদ, গাইনি চিকিৎসক ডা. শারমিন আক্তার, শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. শেখ সোলায়মান (শুভ) ও আঞ্জুমান মফিদুল ইসলামের স্বেচ্ছাসেবক টিম।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু’র সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান

error: Content is protected !!

বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু’র সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান

আপডেট টাইম : ৭ ঘন্টা আগে
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :