ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

নিজস্ব প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় ও তাদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ মার্চ) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংগঠনটির পৌর শাখার উদ্যোগে এ মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ মতবিনিময় ও ইফতার মাহফিল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা।

প্রধান অতিথি প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা তার বক্তব্যে বলেন, আল্লাহর আইনে কোন প্রকার বৈষম্য নেই। আমরা বৈষম্য দূর করার জন্য, শোষণমুক্ত সমাজ গড়ার জন্য আমরা যে চেষ্টা করলাম, এত রক্ত দিলাম, কিন্তু আমাদের প্রত্যাশা- প্রত্যাশাই থেকে গেছে।

তিনি বলেন, আমরা চাই ধর্ম-বর্ণ নির্বিশেষে একটা পরিবার গঠন করবো, যে পরিবারের সবাই সমান নাগরিক অধিকার নিয়ে থাকবে। আমরা মসজিদে যেমন শান্তিতে নামাজ পড়ি, তেমনি আমার হিন্দু ভাইয়েরা মন্দিরে শান্তিতে পূজা করবে। কেউ যেন বাধা সৃষ্টি করতে না পারে। এ রকম একটা সমাজ আমরা গড়ে তুলতে চাই। যেখানে রাতের বেলা মেয়েরা এক জায়গা থেকে আরেক বাসে নিশ্চিন্তে যেতে পারবে। আমাদের এখনকার অবস্থা আছে ছেলেরাই যেতে পারবে না, মেয়েরাতো দূরের কথা।

তিনি আরো বলেন, ১৯৪৭ থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যারা ছিলেন ক্ষমতার বিভিন্ন পর্যায়ে, আমরা দেখেছি রাষ্ট্রীয় সম্পদকে তারা নিজেদের সম্পদ মনে করে বিদেশে পাচার করেছে। কেবল গেছে যে সরকার, সে সরকারই করেছে বিষয়টা এ রকম নয়। ১৯৪৭ সাল থেকে আমাদের স্টাডিটা এরকম যে, সবাই ক্ষমতায় যেয়ে কথা রক্ষা করতে পারেননি। প্রত্যেকটা রাজনীতিবিদ খারাপ ছিলেন, প্রত্যেকটা অফিসার খারাপ ছিলেন কিংবা আছেন-এটা আমি বলছি না। তবে অধিকাংশই খারাপ।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতের নাম বা পরিচয় দিয়ে কেউ অপকর্ম করলে ধরিয়ে দেবেন। আমরা কালো টাকার রাজনীতি করতে চাই না, কালো টাকা আমরা ঘৃণা করি। টাকা দিয়ে কাউকে ভোট কিনতে দেবো না। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে মেয়েদের ঘর থেকে বের হতে দেব না, এমন অপপ্রচার চালানো হচ্ছে। এটা সঠিক নয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী বোয়ালমারী উপজেলা শাখার আমীর মাও: মো. শহিদুল ইসলাম। বাংলাদেশ জামায়াতে ইসলামীর বোয়ালমারী পৌর শাখার আমীর মাও: সৈয়দ নিয়ামুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হা: মাও: সৈয়দ সাজ্জাদ আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আ. ছালাম, মো. আবু নাসের, হাফেজ বেলাল হোসাইন প্রমুখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বোয়ালমারীতে গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

আপডেট টাইম : ০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
নিজস্ব প্রতিনিধি :