ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে কলেজ শিক্ষকসহ ২ জনকে কুপিয়ে জখম

ফরিদপুরের বোয়ালমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় এক কলেজ শিক্ষকসহ ২ জনকে কুপিয়ে জখম করেছেন প্রতিপক্ষের লোকেরা। আহতরা হলেন- কলেজ শিক্ষক শাহিনুল ইসলাম (৫৬) এবং ইব্রাহিম মোল্যা শাওন (৩৫)। উভয়ের বাড়িই উপজেলার ময়না ইউনিয়নের বেলজানি গ্রামে।

শাহিনুল ইসলাম পার্শ্ববর্তী মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় অবস্থিত কাজী সালিমুল হক মহিলা কলেজে অধ্যাপনা করেন। অপর আহত ইব্রাহিম মোল্লা শাওন একই গ্রামের রমজান মোল্লার ছেলে। শাওন ইট ব্যবসার সাথে জড়িত।

জানা যায়, ময়না ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বেলজানি গ্রামের ইউপি সদস্য মো. আলাউদ্দিন ও হাজী রেজাউল করিমের সাথে দীর্ঘদিন ধরে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই গ্রামের শাহিন-কালাম-ফারুক গ্রুপের দ্বন্দ্ব চলছিলো। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ময়না ইউনিয়নের খরসূতি গ্রামের ঈদগাহ সংলগ্ন একটি সেলুনে কলেজ শিক্ষক শাহিনুল ইসলাম বসেছিলেন। এ সময় ইউপি সদস্য আলাউদ্দিনের পক্ষের ২০/২৫ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতে আক্রমণ করে শাহিনুল ইসলামের দুই হাত-পা এবং ইব্রাহিম মোল্যার পা কুপিয়ে জখম করে পালিয়ে যান।

স্থানীয়দের সহায়তায় আহতদের সাথে সাথে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ব্যাপারে জরুরি বিভাগে কর্মরত সাবরিনা হক রুম্পা বলেন, দুই জনের পায়েই গুরুতর জখম আছে। পায়ে ফ্রাকচার (অস্থিভঙ্গ) আছে কি-না জানার জন্য এবং উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, অতর্কিতে আক্রমণ করে ৫/৭ মিনিটের মধ্যে হামলাকারীরা চলে যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের আটকে অভিযান চলছে। হামলার ঘটনায় অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ৪১ টন ইউরেনিয়ামের চালান

error: Content is protected !!

বোয়ালমারীতে কলেজ শিক্ষকসহ ২ জনকে কুপিয়ে জখম

আপডেট টাইম : ০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :