ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে একাদশ শ্রেণীর ছাত্রী পালিয়ে যাওয়ায় ছেলের বাড়ি ভাঙচুরের অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারীতে তারিকুল ইসলাম নামের এক যুবকের সাথে একাদশ শ্রেণীর ছাত্রী পালিয়ে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় ছাত্রীর পরিবারের লোকজন যুবকের বাড়ি ভাঙচুর করেছে বলে অভিযোগ।
জানা যায়, গত শনিবার (১৭ ডিসেম্বর)  রাতে হাসামদিয়া গ্রামের এক কলেজ ছাত্রী একই গ্রামের মো. মুরাদ মোল্যার ছেলে তরিকুলের সাথে পালিয়ে যায়। এ নিয়ে মেয়ের পরিবার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
মেয়ের খোঁজ না পেয়ে মঙ্গলবার (২০ ডিসেম্বর ২০২২) সকালে ছেলের বাড়ি ঘর কুপিয়ে আসবাব পত্র ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে কলেজ ছাত্রীর পরিবারের বিরুদ্ধে।
ওই যুবকের বোন সিমা বেগম (৩৫) বলেন, আমার ভাই ও ওই মেয়ের সাথে  অনেক আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। এ জন্য তারা দু’জনে পালিয়ে গেছে। মেয়ের চাচতো মামা নাইম  ও নাইমের চাচারা মিলে আমাদের বাড়িতে এসে ভাঙচুর করে লুটপাট করেছে। মেয়ের পরিবারের লোকজন কখন কি করে বসে সে ভয়ে আমরা আতঙ্কে রয়েছি।
যুবকের বাবা মুরাদ মোল্যা মুঠো ফোনে বলেন, আমি ছেলে মেয়েকে খোঁজ করতে বাড়ি থেকে তিন দিন আগে বের হয়ে গিয়েছি। তবে আমার বড় ভাইয়ের স্ত্রী ফোন করে জানান আমার বাড়ি ঘর কুপিয়ে দরজা ভেঙে ঘরের আসবাব পত্র ভাঙচুর করে লুটপাট করেছে। এর বিচার আমি চাই। তবে আমি দূরে থাকার কারণে এখনও থানায় কোন লিখিত অভিযোগ করতে পারিনি।
এ বিষয়ে নাইমকে তাদের বাড়িতে গিয়ে পাওয়া যায়নি বলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
যুবকের বাড়ি ঘর কুপিয়ে ভাঙচুর ও লুটপাটের বিষয়ে কলেজ ছাত্রীর বড় ভাইকে জিজ্ঞেস করলে তিনি বলেন আমি এ বিষয়ে কিছু বলতে চাই না।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, মেয়ের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তবে ছেলের বাড়ি ঘর ভাঙচুর বা লুটপাটের বিষয়ে জানি না। কেউ এ বিষয়ে কোন অভিযোগ করননি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রেলের ৩ হাজার একর জমি বেদখলে, সংসদীয় কমিটিতে তথ্য

error: Content is protected !!

বোয়ালমারীতে একাদশ শ্রেণীর ছাত্রী পালিয়ে যাওয়ায় ছেলের বাড়ি ভাঙচুরের অভিযোগ

আপডেট টাইম : ০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
এস. এম. রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার :