ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বোয়ালমারীতে উদ্ধার হওয়া সেই সরকারী চাউল ফিরিয়ে দেওয়া হলো মুয়াজ্জিনদের

সিকদার শাহ আলম লিমনঃ

ফরিদপুরের বোয়ালমারীতে বহুল আলোচিত ও বিতর্কিত সরকারি অনুদানের চাল অবশেষে প্রকৃত উপকারভোগী মুয়াজ্জিনদের হাতে তুলে দেওয়া হয়েছে। শনিবার (২৩ মে,২০২৬) উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব চাল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্য ড. মোঃ ইলিয়াস মোল্লা পৌর এলাকার ৬৭টি মসজিদের ৬৭ জন মুয়াজ্জিনের প্রত্যেকের হাতে ১০ কেজি করে মোট ৬৭০ কেজি চাল তুলে দেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান, পৌর সচিব মোঃ মনিরুজ্জামান সিকদার, পৌর কাউন্সিলর আব্দুস সামাদ খানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ১৯ মে পৌর কর্তৃপক্ষ ৬৭ জন মুয়াজ্জিনের জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ দেয়। তবে নিয়ম অনুযায়ী প্রত্যেকে পৃথকভাবে চাল উত্তোলন না করে প্রতিনিধি মারফত একসঙ্গে চাল তুলে তা কাউন্সিলর আব্দুস সামাদ খানের কার্যালয়ে সংরক্ষণ করা হয় পরবর্তীতে বণ্টনের উদ্দেশ্যে।

এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পক্ষ কাউন্সিলর সামাদ খানের বিরুদ্ধে ‘সরকারি চাল আত্মসাৎ’-এর অভিযোগ তুলে ব্যাপক প্রচারণা চালায়। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার হেফাজতে নেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন সংশ্লিষ্ট মুয়াজ্জিনরা। তারা সংবাদ সম্মেলন করে দাবি করেন, চালগুলো তাদের প্রাপ্য এবং এতে কাউন্সিলরের কোনো ব্যক্তিগত সম্পৃক্ততা নেই।

পরবর্তীতে বিষয়টি পরিষ্কার হলে উদ্ধার করা চাল যথাযথভাবে মুয়াজ্জিনদের মাঝে বিতরণ করা হয়। স্থানীয়দের মতে, এ ঘটনায় সৃষ্ট বিভ্রান্তির অবসান হয়েছে এবং প্রকৃত উপকারভোগীরা তাদের প্রাপ্য সহায়তা পেয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ঘোষগাঁও বাজার ব্যবসায়ীদের উদ্যোগে লায়ন একাদশ বনাম কিং একাদশের প্রীতি ফুটবল ম্যাচ

error: Content is protected !!

বোয়ালমারীতে উদ্ধার হওয়া সেই সরকারী চাউল ফিরিয়ে দেওয়া হলো মুয়াজ্জিনদের

আপডেট টাইম : ০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
সিকদার শাহ আলম লিমন, নিউজ ডেস্ক :