ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে অটোভ্যানের ধাক্কাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১২, থানায় মামলা

এস.এম রবিউল ইসলাম রুবেলঃ

ফরিদপুরের বোয়ালমারীতে মালবাহী অটোভ্যানের ধাক্কা লাগাকে কেন্দ্র করে পৌরসভার বড় পুকুর পাড়ের বাসিন্দা বিজয় সরকার, পল্লব সরকার ও চালিনগর গ্রামের বাসিন্দা রিয়াজ মোল্লার সাথে তুমুল সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০-১২ জন নারী-পুরুষ আহত হয়েছেন।

এ ঘটনায় পৌরসভার বাসিন্দা বিষু সরকার সোমবার (৩ মার্চ) রাতে বাদী হয়ে স্থানীয় চালিনগর গ্রামের অন্তত ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৭/৮ জনের নামে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ৪।

মামলা সূত্রে ও সরেজমিনে গিয়ে জানা যায়, সোমবার (৩ মার্চ) দুপুর ৩টায় বোয়ালমারী সদর ইউনিয়নের চালিনগর গ্রামের ভ্যান চালক রিয়াজ মোল্লা রড নিয়ে বোয়ালমারী বাজারে আসার সময় পৌরসভার সামনে দাঁড়িয়ে থাকা পল্লব সরকার (২২) ও বিজয় সরকার (২৪) এর মালবাহী অটোভ্যানের ধাক্কা লাগে। এ সময় ভ্যান চালক রিয়াজ ও দুই যুবকের মধ্যে তর্কাতর্কি হয়। কথাকাটির এক পর্যায়ে পৌরশহরের পুকুর পাড়ের বাসিন্দা পল্লব ও বিজয় ভ্যান চালককে আঘাত করেন।

এর কিছুক্ষণ পরে বিকেল ৪টায় ভ্যান চালক রিয়াজ তার চালিনগর গ্রাম থেকে ১৫-২০ জন নিয়ে পৌরশহরের কৃষি ব্যাংকের সামনে এসে জড়ো হন। পরে বিজয় ও পল্লবকে ধরে আনতে গেলে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে ওবায়দুর সহ পৌরসভার বাসিন্দা নারী-পুরুষ মিলিয়ে ১০/১২ জন আহত হন।

এ সময় দু’গ্রুপের লোকজন আহত হয়। মঙ্গল সরকার (৬৫) ও ওবায়দুর শেখ গুরুতর আহত হন। তাদের দু’জনকে স্থানীয় বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সাধারণ চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এর মধ্যে মঙ্গল সরকার মারাত্মক আহত হন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ও সেনাবাহিনীর একটি দল সেখান গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলার আসামীদের দ্রুত গ্রেফতার করা হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় মসজিদে বিএনপি-জামায়াতের হাতাহাতি, আহত ৪

error: Content is protected !!

বোয়ালমারীতে অটোভ্যানের ধাক্কাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১২, থানায় মামলা

আপডেট টাইম : ০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
এস.এম রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার :