ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বেড়া উপজেলা চেয়ারম্যান বাবুর বিরুদ্ধে  মামলা প্রত্যাহারের দাবি

পাবনার বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবুর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।
অবিলম্বে মামলা প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় আওয়ামীলীগ নেতারা।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার কাশিনাথপুর ফুলবাগান মোড়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। আমিনপুর থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল এবং বিশেষ অতিথি ছিলেন সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব।
সমাবেশে বক্তারা বলেন, রেজাউল হক বাবু একজন সৎ ও চরিত্রবান নেতা। কোন দুর্নীতি ও অনৈতিক কার্যকলাপ তাকে স্পর্শ করতে পারেনি। তার মতো এই রকম নেতাকে কিছু কুচক্রী মহল একজন দুষ্ট প্রকৃতির নারীকে দিয়ে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছে। তার মেধা ও যোগ্যতা দিয়ে উন্নয়নের পাশাপাশি বেড়া ও আমিনপুর আওয়ামী লীগকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করেছেন। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছেন। এজন্যই একটি চক্র তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
তারা আরও বলেন, আর কোন আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে কালিমা লেপন করতে দেয়া হবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে। আমিনপুর ও বেড়ার জনগণ রেজাউল হক বাবুর সঙ্গে আছেন এবং থাকবেন। কোনও ষড়যন্ত্রে তিনি পিছুপা হবেন না।
প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, সুজানগরের দুলাই ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, আমিনপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি পুরান ভারেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান এ এম রফিকুল্লাহ, সাগরকান্দি ইউনিয়নের চেয়ারম্যান শাহীন চৌধুরী, থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, সুষমা রাণী সাহা, রুপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোল্লা, মাসুমদিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল হক শহীদ, আহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান, আহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিয়া প্রমুখ।
এর আগে বুধবার (৯ নভেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহর আদালতে আঙ্গুরী খাতুন নামে এক নারী তার মেয়েকে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনা মামলা করেন রেজাউল হক বাবুর বিরুদ্ধে। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ২৯ ডিসেম্বর পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।  মামলার অন্য আসামিরা হলেন, মোতাহার, জুনাত সরদার ও বুক্কা।গত ১৫ সেপ্টেম্বর ভুক্তভোগী তরুণী আত্মহত্যা করেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী

error: Content is protected !!

বেড়া উপজেলা চেয়ারম্যান বাবুর বিরুদ্ধে  মামলা প্রত্যাহারের দাবি

আপডেট টাইম : ০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধি :