ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান তরুণীর

পাবনার চাটমোহরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন এক তরুণী। শনিবার (৪ নভেম্বর) সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের উথুলী দক্ষিণপাড়া গ্রামে সেনাবাহিনীর সদস্য মোঃ নাহিদ হোসেনের বাড়িতে এসে অবস্থান নেন প্রেমিকা উর্মিলা আকতার বৃষ্টি। নাহিদ উথুলী দক্সিণপাড়া গ্রামের মোঃ আনসার আলীর ছেলে। সে সেনাবাহিনীতে কর্মরত।
উর্মিলা পাশের গ্রাম খড়বাড়িয়ার নজরুল ইসলামের মেয়ে এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান পদে কর্মরত।
শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ঘটনাস্থলে গেলে উর্মিলা জানান,নাহিদের সাথে তার ৩ বছরের প্রেম। বিয়ের প্রলোভনে সে একাধিকবার শারিরীক সম্পর্ক স্থাপন করেছে। গত ১২ অক্টোবর থেকে নাহিদ তার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। তাকে না পেয়ে তার বাড়ির লোকজনকেও বিষয়টি জানিয়েছি। কিন্তু কোন সুরাহা না পেয়ে প্রমাণাদিসহ আজ (শনিবার) এই বাড়িতে এসেছি। উর্মিলার দাবি বাড়ির লোকজন ও প্রতিবেশীরা তাকে রাস্তায় বের করে দিয়েছে। বাড়ির লোকজন ঘরে তালা দিয়ে চলে গেছে।
উর্মিলা বাড়ির সামনের রাস্তায় অবস্থানকালে নাহিদের বিচার দাবি করেন। রাতে সে নিজ বাড়িতে চলে গেছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
এদিকে নাহিদের বাড়িতে কাউকে পাওয়া যায়নি। উর্মিলার কাছ থেকে নাহিদের মোবাইল নম্বর নিয়ে যোগাযোগ করা হলে মোবাইল ফোনের সুইচ বন্ধ পাওয়া যায়।
মথুরাপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম জানান, এ বিষয়ে আমার কাছে কেউ আসেননি। তবে নাহিদের বাবা তাকে বলেছেন, তার ছেলের সাথে মেয়েটির কোন সম্পর্ক নেই। মেয়েটি তার বাবার বাড়িতে চলে গেছে বলে জেনেছি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া, কিসের আভাস দিলেন পুতিন

error: Content is protected !!

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান তরুণীর

আপডেট টাইম : ০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধি :