ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভ্রাম্যমান আদালতঃ

বোয়ালমারীতে বিধিনিষেধ অমান্য করায় চার ব্যবসায়ির জরিমানা

বৈশিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে ফরিদপুরের বোয়ালমারী পৌরসভায় কঠোর বিধি-নিষেধ চলছে। গত ২১ জুন থেকে পৌরশহরের ১২টি পয়েন্টে ব্যারিকেড স্থাপন করেছে উপজেলা প্রশাসন। পৌর এলাকায় সব ধরণের পরিবহন ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।এ বিষয়ে পুলিশের তৎপরতা লক্ষ্য করা গেছে।
লকডাউনের শুরু থেকেই পৌরসভা এলাকায় মাইকিং করে বিধিনিষেধ আরোপ করা হয়। প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালত রাস্তায় রাস্তায় ঘুরে তদারকি করছেন।
লকডাউনের ৬ষ্ঠ দিনে শনিবার (২৬ জুন) বিকেলে পৌর বাজারের গুড়পট্টিতে অভিযান চালিয়ে চার ব্যবসায়িকে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক।
আদালত সূত্রে জানা যায়, কয়েকজন ব্যবসায়ি সরকারি আইন অমান্য করে দোকান খুলে বেচাকেনা করছিল। এ সময় সাধনা স্টোরের মালিক সুমন অধিকারীকে ৩ হাজার, জান্নাত স্টোরের মালিক হুমায়ন কবীরকে ২ হাজার, মমতা স্টোরের মালিক নিরঞ্জন সাহাকে এক হাজার ৫০০ ও পায়েল স্টোরের মালিক কৃষ্ণ সাহাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক জানান, সরকারি আইন অমান্য করে দোকান খুলে ব্যবসায়িরা বেচাকেনা করছিলো। চার ব্যবসায়িকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ অনুসারে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। সরকারি বিধি-নিষেধ চলাকালীন সময়ে ভ্রাম্যমাণ আদালত তৎপর রয়েছে বলে তিনি আরো জানান।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়ি থেকে টাইম বোমা ও পেট্রল উদ্ধার, নিষ্ক্রিয় করল বিশেষজ্ঞ দল

error: Content is protected !!

ভ্রাম্যমান আদালতঃ

বোয়ালমারীতে বিধিনিষেধ অমান্য করায় চার ব্যবসায়ির জরিমানা

আপডেট টাইম : ০৫:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ :