ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বিজিবি ভেড়ামারায় চিত্রা ট্রেন তল্লাশি, ৬ কোটি টাকার এলএসডি ও সিটিগোল্ডে উদ্ধার

ইস্রাফিল হােসেন ইমনঃ

কুষ্টিয়ার ভেড়ামারায় যাত্রীবাহী ট্রেনে তল্লাশি চালিয়ে ৬ কোটি ২৫ লাখ টাকার ভয়ঙ্কর মাদক লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড (এলএসডি) ও ভারতীয় সিটি গোল্ডের জুয়েলারি উদ্ধার করেছে বিজিবি-৪৭। এ সময় ১২ বোতল ভারতীয় এলএসডি ও বিভিন্ন প্রকারের ১২১০ পিস সিটি গোল্ডের জুয়েলারি সামগ্রী উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।

কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের একটি বিশেষ টহল দল ভেড়ামারা রেলস্টেশনে অবস্থান নেয়। তারা খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসে তল্লাশি চালায়।

৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেনে করে এলএসডি ও সিটি গোল্ডের জুয়েলারি সামগ্রীর একটি বড় চালান ঢাকা যাচ্ছে- এমন খবর পেয়ে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কুষ্টিয়ার ভেড়ামারা থানার ভেড়ামারা রেলস্টেশনে অবস্থান নেয়।

৫ মার্চ বুধবার দুপুর ১টার দিকে চিত্রা এক্সপ্রেস ট্রেন ভেড়ামারা রেলস্টেশনে এসে পৌঁছালে বিজিবির টহল দল তল্লাশি শুরু করে। এ সময় ৫০ এমএলের ১২ বোতল ভারতীয় এলএসডি ও ভারতীয় বিভিন্ন প্রকারের ১২১০ পিস সিটি গোল্ডের জুয়েলারি সামগ্রী উদ্ধার করা হয়। এলএসডি ও সিটি গোল্ডের জুয়েলারির আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ২৫ লাখ ৭৯ হাজার ৮০০ টাকা।

৪৭ বিজিবি, কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, উদ্ধার এলএসডি ও টিগোল্ডের গয়নার আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ২৫ লাখ ৭৯ হাজার ৮০০ টাকা।

উদ্ধারকৃত এলএসডি ও জুয়েলারি ব্যাপারে বিধি অনুযায়ী পোড়াদহ রেলওয়ে স্টেশন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ, দেওবন্দে ৫ হাজার প্রতিনিধির সম্মেলন

error: Content is protected !!

বিজিবি ভেড়ামারায় চিত্রা ট্রেন তল্লাশি, ৬ কোটি টাকার এলএসডি ও সিটিগোল্ডে উদ্ধার

আপডেট টাইম : ০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
ইস্রাফিল হোসেন ইমন, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি :