ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

‘বিএনপি-জামায়াত হরতাল-অবরোধের নামে আবারও আগুন সন্ত্রাস কর্মকাণ্ড চালাচ্ছেঃ -এ্যাড. জামাল হোসেন মিয়া

ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক,নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বলেছেন, ‘বিএনপি-জামায়াত হরতাল-অবরোধের নামে আবারও আগুন সন্ত্রাস কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। এজন্য বাংলার জনগণে বিএনপি-জামায়াতের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা এখন আর বিএনপি-জামায়াতের কথা বিশ্বাস করে না। ’

শুক্রবার বিকালে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মানিকদি গ্রামে পাচু মেম্বার এর বাড়িতে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বলেন, ‘বিএনপির রাজনীতি হচ্ছে আগুন ও সন্ত্রাসের রাজনীতি। আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে উন্নয়ন আর সমৃদ্ধির রাজনীতি। আর তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বেই পুনরায় সরকার গঠন করা হবে। ’

তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাকারিয়া খান খোকার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজ খলিফার সঞ্চালনায় এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন তালমা ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান লেবু মোল্যা, নগরকান্দা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোফাজ্জেল মাতুব্বর ও তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৈয়বুর রহমান, ইউপি সদস্য আক্কাস আলী আক্কাস প্রমুখ।

উঠান বৈঠকের আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে, অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া তার অনুসারীদের নিয়ে লস্করদিয়া ইউনিয়নের জুঙ্গুরদী গ্রামে একটি নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে জামাল হোসেন মিয়া বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

‘বিএনপি-জামায়াত হরতাল-অবরোধের নামে আবারও আগুন সন্ত্রাস কর্মকাণ্ড চালাচ্ছেঃ -এ্যাড. জামাল হোসেন মিয়া

আপডেট টাইম : ১০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
এফ.এম আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :