সেলিম সানোয়ার পলাশ:
১৯ দফা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আর রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে এই ৩১ দফা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোদাগাড়ী উপজেলা, গোদাগাড়ী পৌরসভা ও কাকনহাট পৌরসভা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সমাবেশটি অনুষ্ঠিত হয় মাটিকাটা আদর্শ ডিগ্রী কলেজ মাঠে। সভাপতিত্ব করেন ৬ নম্বর মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল করিব টুকু।
প্রধান অতিথি আরও বলেন, “আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।”
তিনি আরও বলেন, “সব নেতাকর্মীকে শহীদ জিয়ার আদর্শ ধারণ করে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে।”
সমাবেশটি সঞ্চালনা করেন রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অরণ্য কুসুম।
উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি সদস্য ও গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সদর উদ্দিন, গোদাগাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মালেক, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব ইসলাম, আজিমুসসান উজ্জ্বল, গোদাগাড়ী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আয়োনারুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি মেসের আলী মাস্টার, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া রুলু, গোগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ দিলিপ, কাঁকনহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, গোদাগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহিদুর রহমান বাক্কার, গোদাগাড়ী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন বাবু, গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপ্লব, গোদাগাড়ী বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলন
এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
সেলিম সানোয়ার পলাশ, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি 





















