ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হবেঃ -হানিফ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, অতীতে মতো আগামীতেও বিএনপির সকল নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হবে।

হানিফ বলেন, সবার ধারনা ছিলো বিএনপি তার অতিতের ভুল থেকে শিক্ষা নিয়ে সন্ত্রাসী কার্যক্রম থেকে বেরিয়ে আসবে। কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনী, বিএনপি তার সভাব-চরিত্র থেকে বেরিয়ে আসতে পারে নি এটা প্রমানিত হয়েছে। গতকালকেও তারা অতীতের মত অবরোধের নামে সাধারণ মানুষের চলাচলে বাধাগ্রস্থ করে পুলিশের ওপর হামলা ও গাড়িতে অগ্নিসংযোগের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে।

হানিফ বলেন, অতীতে যেমন বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হয়েছিলো, তেমনই আগামীতেও জনগণের জান-মাল রক্ষায় বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করবে সরকার।

আমানউল্লাহ আমান ও গয়েশ্বর চন্দ্র রায়ের প্রতি প্রধানমন্ত্রীর সম্প্রীতির প্রসঙ্গে মির্জা ফখরুলের মন্তব্যে প্রসঙ্গে হানিফ বলেন, বিএনপি নেতাদের সভ্যতা ও সৃষ্টাচার নেই। সৃষ্টাচার বর্জিত একটি দলের নেতাকর্মীরা যেভাবে গড়ে উঠছে তাদের কাছে যে কোন সৃষ্টাচারকেই নাটক বলে মনে হবে।

আজ রোববার বেলা ১১টায় শহরের পিটিআই রোডের নিজ বাসভবনের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত সাংবাদিকদের আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে হানিফ এসব কথা বলেন। এসময় সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, বিএফইউজের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউসহ বিভিন্ন গনমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন।

কুষ্টিয়ায় কর্মরত ১৮ জন গণমাধ্যম কর্মীর মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে সাঙবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে মোট ১১ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের মিলনমেলা

error: Content is protected !!

বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হবেঃ -হানিফ

আপডেট টাইম : ০৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :