ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাসের মধ্যে অজ্ঞানপার্টির পানি খেয়ে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু

ইসমাইল হোসেন বাবুঃ

বাসের মধ্যে যাত্রীবেশী থাকা অজ্ঞানপার্টি বা প্রতারক চক্রের এক সদস্যর দেওয়া পানি খেয়ে আবুল কালাম (৬০) নামে একজন বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসারের মৃত্যু হয়েছেন। মঙ্গলবার (২০ মে) বিকেলে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মরা যান।

.

এর আগে সোমবার (১৯ মে) সকালে যশোর থেকে কুষ্টিয়ায় আসার সময় রূপসা গড়াই বাসের মধ্যে এ ঘটনা ঘটে।

.

মৃত্যু আবুল কালাম (৬০) কুষ্টিয়ার মিরপুর উপজেলার রহিম বিশ্বাসের ছেলে বলে জানা যায়। তিনি বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার পরিবার নিয়ে যশোরে বসবাস করতেন তিনি।

.

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বাসের মধ্যে একজন ব্যক্তি যাত্রী সেজে আবুল কালামের পাশের সিটে বসেন এবং নানা গল্পে মেতে উঠেন তারা। এসময় কথাবার্তার একপর্যায়ে আবুল কালামকে পানি খেতে দেন তিনি। সরল মনে সেই পানি খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন বাসের মধ্যে।

.

বিষয়টি বুঝতে পেরে আবুল কালাম তার পরিবার ও বাসের স্টাফদের বিষয়টি জানান। তবে তার আগেই ওই প্রতারক বাস থেকে পালিয়ে যান। এরপর গুরুতর অসুস্থ অবস্থায় বাস থেকে উদ্ধার করে আবুল কালামকে সোমবার দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়।

.

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, অজ্ঞানপার্টি বা প্রতারক চক্রের এক সদস্য যাত্রী সেজে ঝিনাইদহ থেকে বাসে উঠেন। এসময় তিনি আবুল কালামের পাশের সিটে বসেন ও তাকে পানি খেতে দেন। এতে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যান আবুল কালাম। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সংখ্যালঘু ভোটে চোখ বিএনপি-জামায়াতের, কঠোর নিরাপত্তায় উপনির্বাচন

error: Content is protected !!

বাসের মধ্যে অজ্ঞানপার্টির পানি খেয়ে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু

আপডেট টাইম : ০৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :