ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাবাকে তালাবদ্ধ করে রাখলেন মেয়েরা, উদ্ধারের পর ইউএনওের তৎপরতা

মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে ৮ দিন ধরে নিজ বাবাকে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে তার মেয়েদের বিরুদ্ধে। ঘটনাটি জানার পর নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়ও উপস্থিত ছিলেন।

বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রাম থেকে মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন তালুকদারকে উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা।

মোশাররফ হোসেন তালুকদার জানান, তার স্ত্রী মারা যাওয়ার পর তিনি মেয়েদের সম্মতি নিয়ে পুনরায় বিবাহ করেন এবং নলছিটিতে বাসা ভাড়া করে থাকেন। তবে, ১৯ নভেম্বর তাকে জোর করে তার মেয়ের বাড়িতে নিয়ে গিয়ে তালাবদ্ধ করে রাখা হয়। মেয়েরা তার কাছ থেকে জায়গা-জমির দলিল জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নিতে চেয়েছিল। পরে তার স্ত্রী বিষয়টি জানতে পেরে ইউএনওকে অবহিত করেন, এবং ইউএনও মো. নজরুল ইসলাম এসে তাকে উদ্ধার করেন।

এদিকে, মোশাররফ হোসেনের দুই মেয়ে, রেবা আক্তার এবং লাখি আক্তার অভিযোগ করেন, “তিনি আমাদের জন্মদাতা পিতা, কিন্তু আমাদের সব কিছু থেকে বঞ্চিত করছেন। তাই তাকে আটকিয়ে রাখা হয়েছে, আমাদের সব কিছু দিতে হবে।”

আরও পড়ুনঃ ভূরুঙ্গামারীতে বিএনপির পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণা, ১৪৪ ধারা জারি

ইউএনও নজরুল ইসলাম বলেন, “মোশাররফ হোসেন তালুকদারের স্ত্রী অভিযোগ জানানোর পর আমি ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে ভুক্তভোগী নিজে আমাদের লিখিতভাবে জানান যে তাকে আটকিয়ে রাখা হয়েছিল। এরপর তাকে উদ্ধার করে নিরাপদে বাড়ি ফিরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে তার মেয়েদের প্রতি পরামর্শ দেওয়া হয়েছে যেন তারা তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

যদি কথা বলতে দেন তাহলে থাকি, না হয় থাকব না: সংসদে নাহিদ ইসলাম

error: Content is protected !!

বাবাকে তালাবদ্ধ করে রাখলেন মেয়েরা, উদ্ধারের পর ইউএনওের তৎপরতা

আপডেট টাইম : ০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :