ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বাঘায় হ্যাকার চক্রের ৩ সদস্য গ্রেফতার

আব্দুল হামিদ মিঞাঃ

রাজশাহীর বাঘায় কন্ঠস্বর পরিবর্তন করে ইমো,হোয়াটসঅ্যাপ কিংবা সামাজিত যোগাযোগ মাধ্যমে সুন্দরী নারীর ছবি ব্যবহার করে প্রতারনা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুুলিশ। শনিবার (১৪ মার্চ)দিবাগত রাত ১টার দিকে উপজেলার খায়েরহাট গ্রামের রাঙার বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার খায়েরহাট গ্রামের মজিবর রহমানের ছেলে শুভ আলী (২০) , আব্দুল মালেকের ছেলে সারুফ ইসলাম (২১) এবং একই গ্রামের আব্দুল খালেকের ছেলে রাঙ্গা ইসলাম (২২)। তারা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপস ব্যবহার করে অপর প্রান্তের লোকজনের সাথে প্রতারনা করে টাকা হাতিয়ে নিত বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ । এজন্য তারা বিভিন্ন নামের সিমকার্ড ব্যবহার করতো। এলাকায় তার ইমো হ্যাকিং নামে পরিচিত।

পুলিশ জানায়, রোববার রাতে রাঙ্গা ইসলামের বাড়িতে বসে তারা মাদক সেবন করছিল। এসময় এ্যাপসের মাধ্যমে নারী কন্ঠে প্রবাসী যুবকের সাথে কথা বলছিল। গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার সহকারি পরিদর্শক (এসআই) প্রদুৎ সংগীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে হ্যাকিং এর কাজে ব্যবহৃত ছয়টি এ্যানডোয়েড মোবাইল ফোনসহ সরঞ্জাম উদ্ধার করে এবং একই সাথে ৫ পিচ ইয়াবা ট্যালেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, গ্রেফতারকৃতরা সুন্দরী নারীর ছবি দিয়ে ফেসবুক আইডি খুলে প্রবাসী পুরুষের সাথে নারী কন্ঠে কথা বলে প্রতারণা করে আসছিল। এমন অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কবরের ফুলগাছ চুরি, পুরো গ্রামে ফুলগাছ লাগিয়ে চোরকে অভিনব জবাব যুবকের

error: Content is protected !!

বাঘায় হ্যাকার চক্রের ৩ সদস্য গ্রেফতার

আপডেট টাইম : ০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :