ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেপ্তার-১

আব্দুল হামিদ মিঞাঃ

রাজশাহীর বাঘায় সাজদার রহমান ওরফে সাগরকে গ্রেপ্তারের পর টিভিএস (১১০ সিসি) মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। গত রোববার (২০-০৭-২০২৫) রাতে তাকে গ্রেপ্তার করে মোটরসাইকেল উদ্ধার করা হয়। বলপূর্বক কেড়ে নেওয়া মোটরসাইকেলটি পাবনার ঈশ্বরদী থানার চরগড়গড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মোটরসাইকেল মালিক উপজেলার চকরাজাপুর ইউনিয়নের নীচ পলাশীফতপুর গ্রামের আনোয়ার দেওয়ানের ছেলে আল আমিন বাদি হয়ে বাঘা থানায় মামলা করেছেন। (মামলা নম্বর-১৮, তাং-২০-০৭-২০২৫)।

সোমবার (২১-০৭-২৫) সাজদার রহমান ওরফে সাগরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সে উপজেলার সরেরহাট গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

মামলার অভিযোগে জানা যায়, মামলার বাদির ভাই তামিম হোসেন ও ওই ইউনিয়নের চকরাজাপুর গ্রামের বিপ্লব হোসেনের পরিচয় সূত্রে জৈনক সাইফুল মুঠোফোনে বিপ্লব হোসেনের কাছ থেকে ব্যবসার জন্য কবুতর কেনার কথা বলে। তারা দুজন মোটরসাইকেল নিয়ে হালিম মাষ্টারের ঘাট এলাকায় এসে ৩০টি কবুতর বুঝে দেয়। দাম নেওয়ার জন্য বাঘা বাজার এলাকায় নিয়ে আসে। টাকা না দিয়ে সেখান থেকে লোকমানপুর এলাকায় নিয়ে যায়। পরের দিন সন্ধ্যার পর মোটরসাইকেল রেখে তাদের দুজনকে ছেড়ে দেয়। পরে আমোদপুর এলাকা থেকে তাদের আত্মীয়রা নিয়ে আসে।

আল আমিন বাদি হয়ে অভিযোগ দায়েরের পর সাজদার রহমান ওরফে সাগরকে গ্রেপ্তার করে মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডলের নেতৃত্বে পুলিশ ফোর্স অভিযান পরিচালনা করেন। ওসি জানান, আটককৃত সাগরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এপস্টিনের সঙ্গে ভারতের মন্ত্রী পুরির বৈঠকের ছবি প্রকাশ্যে, সরব বিরোধীরা

error: Content is protected !!

বাঘায় মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেপ্তার-১

আপডেট টাইম : ০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :