ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় বিদ্যুৎ স্পর্শে প্রাণ হারালেন স্কুল শিক্ষক!

আব্দুল হামিদ মিঞাঃ

রাজশাহীর বাঘায় বিদ্যুৎ স্পর্শে আমানুল্লাহ আমান(৩৩) নামে এক স্কুল শিক্ষক সোমবার (১৬/০৬/২৫) মারা গেছে। সে পূর্ব চকরাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও আড়ানী পৌরসভার মমিনপুর গ্রামের আব্দুল খালেকের ছোট ছেলে। বিকেল সাড়ে ৫টায় জানাযার নামাজ শেষে মমিনপুর কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়েছে।

–

বিষয়টি নিশ্চিত করে আমানুল্লাহ আমানের সহোদর ভাই মোঃ সানাউল্লাহ জানান,তাদের ও চাচার বাড়ি পাশাপাশি। বাড়ি সংলগ্ন চাচার মুদিখানার দোকান আছে। সেই দোকানে বাড়ির একটি কক্ষের লোহার গ্রিল জানালা দিয়ে বিদুৎ সংযোগ নেওয়া ছিল। সোমবার সকাল আনুমানিক ১০ টায় বাড়ি থেকে বের হওয়ার সময় গ্রিল জানালায় হাত লেগে বিদ্যুৎ স্পশে জ্ঞান হারিয়ে ফেলে আমানুল্লাহ আমান।

–

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষনা করেন। ধারনা করা হচ্ছে অজান্তে, সংযোগ নেওয়া তারটি ছিদ্র হয়ে লোহার গ্রিল জানালার সাথে বিদুৎ এর কানেকশন হয়ে ছিল। সানাউল্লাহ জানান,স্ত্রী সহ দেড় বছরের এক ছেলে রয়েছে।

–

স্কুলটির প্রধান শিক্ষক ডিএম শওকত জামান রাজা জানান, ২০২৩ সালের ২৪ জানুয়ারি তার বিদ্যালয়ে যোগদান করেন।

–

বাঘা থানার পরিদর্শক (ওসি) আফম আছাদুজ্জামান জানান, অস্বাভাবিক মৃত্যুতে ইউডি মামলা দায়ের করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করেননি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে

error: Content is protected !!

বাঘায় বিদ্যুৎ স্পর্শে প্রাণ হারালেন স্কুল শিক্ষক!

আপডেট টাইম : ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :