ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় দুইদিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আব্দুল হামিদ মিঞাঃ

গ্রাম আদালত সক্রিয়করণ ও শক্তিশালীকরণের লক্ষ্যে রাজশাহীর বাঘা উপজেলায় দুইদিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

.

কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম, আইন-শৃঙ্খলা, নারী ও শিশু অধিকার, ফৌজদারি ও দেওয়ানি মামলা—যেমন: চুরি, ঝগড়া-বিবাদ, মারামারি, সম্পত্তি দখল পুনরুদ্ধার, পাওনা টাকা আদায়, স্ত্রী কর্তৃক বকেয়া ভরণপোষণ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গ্রাম আদালতের আওতায় সর্বোচ্চ তিন লক্ষ টাকার ফৌজদারি ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তির বিষয়ে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।

.

জানা যায়, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির অর্থায়ন এবং কারিগরি সহযোগিতায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই কর্মশালার আয়োজন করা হয়।

.

উপজেলা সমন্বয়কারি পরিতোষ চদ্র রায় জানান, গত বুধবার(২১মে’২৫) থেকে বৃহসপতিবার(২২ মে’২৫) দুইদিন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১টায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে চরফ্যাশন অফিসার্স ক্লাব ও উপজেলা পরিষদের সভাকক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ইউপি সদস্যদের গ্রাম আদালত সম্পর্কিত ধারণা ও বিচারিক দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

.

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার। ভার্চুয়ালি উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ,রাজশাহী বিভাগের পরিচালক (ডিরেক্টর লোকাল গর্ভমেন্ট-ডিএলজি) রায়হান পারভেজ। ভার্চুয়ালি অংশগ্রহন করেন রাজশাহীর ডিডিএলজি(ডেপুটি ডিরেক্টর লোকাল গর্ভমেন্ট) জাকিউল ইসলাম।

.

সেশন পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি ও অফিসার ইনচার্জ (ওসি) আছাদুজ্জামান। সার্বিক সঞ্চালনায় ছিলেন-উপজেলা সমন্বয়কারি পরিতোষ চদ্র রায়।

.

প্রশিক্ষণে উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ (আাড়ানি, বাউসা ও চকরাজাপুর) এর ইউপি সদস্যরা অংশগ্রহণ করেন। তাদের প্রশিক্ষন শেষে মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয় এবং উপজেলা নির্বাহি অফিসার তাদের মাঝে সনদ বিতরণ করেন।

.

প্রশিক্ষণ সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার বলেন,“গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে স্বল্প সময় ও খরচে বিরোধ নিষ্পত্তি করা সম্ভব। তবে এর জন্য প্রয়োজন বিচারকদের নিরপেক্ষ ও স্বচ্ছ ভূমিকা। ইউপি সদস্যদের সক্রিয় অংশগ্রহণই গ্রাম আদালতের সাফল্য নিশ্চিত করবে।”

.

প্রশিক্ষণে অংশগ্রহণকারী ইউপি সদস্যরা গ্রাম আদালত বিষয়ে গভীর ধারণা অর্জন করেন এবং স্থানীয় পর্যায়ে এর কার্যকর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ হন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রতিমা বিসর্জনে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় দুর্গোৎসব

error: Content is protected !!

বাঘায় দুইদিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :