ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাগেরহাটে বেশরগাতি মডার্ন গার্লস হাই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

বাগেরহাট প্রতিনিধি

নারী শিক্ষার প্রসার ও আলোকিত সমাজ গড়ার প্রত্যয়ে বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেশরগাতি গ্রামে বেশরগাতি মডার্ন গার্লস হাই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু শাহমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আনিচুর রহমান, বিদ্যালয়ের জমিদাতা আলহাজ শেখ হেমায়েতুল ইসলাম, সাবেক সেনা কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক লুৎফর রহমান তালুকদার, সদস্য সচিব মো. মিফতা উদ্দিন, পশ্চিমভাগ বেলায়েত হোসেন দাখিল মাদ্রাসার সুপার মো. নুরুল ইসলাম, বেশরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সালেহুর রহমান বাবু, অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ শাহাজান আলী, বায়তুল লতিফ জামে মসজিদের সভাপতি শেখ শহর আলী, সাধারণ সম্পাদক কবির হোসেন মিন্টু, সাবেক ইউপি সদস্য লাল মিয়া, বিএনপি নেতা আমানুর রহমান, বোরহান উদ্দিন, সালমান হুসাইন, মাহফুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশ ও প্রতিষ্ঠানের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. সাব্বির হোসেন।

এ সময় জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন উপস্থিত শিক্ষক ও এলাকাবাসীর উদ্দেশে বলেন, দ্রুততম সময়ের মধ্যে বিদ্যালয়ের জায়গা বালু দিয়ে ভরাট করে একটি শ্রেণিকক্ষ নির্মাণ করতে হবে। পাশাপাশি ২০২৭ শিক্ষাবর্ষে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

স্থানীয়দের প্রত্যাশা, বিদ্যালয়টি প্রতিষ্ঠার মধ্য দিয়ে এ অঞ্চলের মেয়েদের শিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে। বিশেষ করে গ্রামীণ জনপদের শিক্ষার্থীরা বাড়ির কাছেই মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। নারী শিক্ষার প্রসারে বেশরগাতি মডার্ন গার্লস হাই স্কুল একদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন এলাকাবাসী।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

‘ইনশা আল্লাহ এবার বাংলাদেশ ভালো কিছুই করবে’

error: Content is protected !!

বাগেরহাটে বেশরগাতি মডার্ন গার্লস হাই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট টাইম : ১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক : :