ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাগাতিপাড়ায় আ’লীগের পাল্টাপাল্টি কর্মসূচীতে পুলিশ মোতায়েন

নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা আওয়ামী লীগের দুইটি ব্যানারে একই বাজারে পাল্টাপাল্টি কর্মসূচী করা হয়েছে। সোমবার (১ এপ্রিল) সকালে উপজেলার মালঞ্চি বাজারে উপজেলা আওয়ামী লীগের দুই অস্থায়ী কার্যালয়ে পৃথক নেতৃত্বে এই কর্মীসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাবেক ও বর্তমান সংসদ সদস্যের এই পাল্টাপাল্টি কর্মসূচী থাকায় ওই বাজারে ২ প্লাটুন পুলিশ-ডিবি মোতায়েন করা হয়।

এক দিকে মালঞ্চি বাজারের পশ্চিমে অস্থায়ী কার্যালয়ে হওয়া কর্মীসভায় উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুকুমার মুখার্জির সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন, নাটোর-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ।

এছাড়াও আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যাপক আবুল হোসেন ও সেকেন্দার রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান, সহ-সভাপতি আব্দুল গণি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খোদীজা বেগম শাপলা, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান দোলন, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি রুহুল আমিন সরকার, ১নং পাঁকা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন, ৪নং দয়ারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান মিঠু, ২নং জামনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, ৫নং ফাগুয়াড়দিয়ার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি নাসিম মাহমুদ ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শিহাব মাহমুদ প্রমুখ।

অপরদিকে বর্তমান সংসদ সদস্য আবুল কালাম আজাদকে দুর্নীতিবাজ দবি করে তার এমপি পদ বাতিলের দাবিতে মালঞ্চি বাজারের পূর্বদিকে আরেক অস্থায়ী কর্যালয়ের সামনে সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম ইসলাম বকুলের নেতৃত্বে মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, সহ-সভাপতি দীপক কুমার কুন্ডু ও শরিফুল ইসলাম প্রমুখ। তবে ওই কার্যালয়ের ভেতরে অবস্থান করে দিক নির্দেশনা দিলেও মানববন্ধনে বক্তব্য রাখেননি সাবেক সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

কর্মীসভার বক্তব্যে সংসদ সদস্য আবুল কালাম আজাদ পাল্টাপাল্টি কর্মসূচী নিয়ে কথা না বললেও উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি নাসিম মাহমুদ সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলকে মাদকসেবীদের মহারাজ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ‘শহিদুল ইসলাম বকুল একজন রাজাকারের সন্তান, তিনি উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে নিজের ভাইকে দাঁড় করিয়ে নির্বাচিত করেছে, তাছাড়া ইউপি ও পৌরসভা নির্বাচনেও বিদ্রোহী প্রার্থীদের মদদ দিয়েছে। তাছাড়া তার বাবা মুসলিম লীগ করতেন-তিনি ছাত্রদল করতেন সব প্রমাণ আমাদের কাছে আছে। সকল দাবি গুলো সদয় বিবেচনার জন্য দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তারা।’

অপরদিকে মানববন্ধনে নিজের বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু বলেন, ‘গত ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে প্রকাশ্যে ১ কোটি ২৬লাখ টাকা দুর্নীতি করবো মর্মে ঘোষণা দিয়ে বর্তমান সংসদ সদস্য আবুল কালাম আজাদ অন্যায় করেছেন। আমরা তার পদ বালিতের জন্য জোর দাবি জানাচ্ছি।’
এনিয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান বলেন, একই বাজারে দুই পক্ষের কর্মসূচী থাকায় আইন শৃঙ্খলার অবনতি আশস্কায় ২ প্লাটুন পুলিশ-ডিবি মোতায়েন করা হয়েছিল। উভয়ে শান্তিপূর্নভাবে নিজেদের কর্মসূচী সমাপ্ত করেছেন বলেও জানান তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সৌদি রুটে বিধিনিষেধে বাতিল–স্থগিত ১৮৬ ফ্লাইট, ভোগান্তিতে ২৩ হাজারের বেশি যাত্রী

error: Content is protected !!

বাগাতিপাড়ায় আ’লীগের পাল্টাপাল্টি কর্মসূচীতে পুলিশ মোতায়েন

আপডেট টাইম : ০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
মোঃ আনিসুর রহমান, বাগাতিপাড়া, (নাটোর) প্রতিনিধি :