ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে লন্ডনে প্রতিবাদ সমাবেশ

৫ই আগষ্টের পর থেকে দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়ী-ঘরে আগুন, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট এবং অত্যাচার অব্যাহত রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান সহ সকল সেক্টর থেকে হিন্দুদের চাকুরীচ্যুত করার পাশাপাশি জোর করে হিন্দুদের সম্পদ দখল করছে হিন্দু বিদ্ধেষীরা। মিথ্যা মামলা দিয়ে দেশের বিভিন্ন স্থানে নীরিহ সাধারণ হিন্দু এবং পুরহিতদের গ্রেফতার করা হচ্ছে। এরই ধারা বাহিকতায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ১৯ জনের বিরুদ্ধে মিথ্যা রাষ্ট্রদ্রোহ মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ১৯ জনের বিরুদ্ধে মিথ্যা রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহার ও তাদের মুক্তির দাবীতে দাবিতে পূর্বলন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গনে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ‘‘সেকুলার বাংলাদেশ মুভমেন্ট’ সহ ব্রিটেনে বসবাসরত সর্বস্তরের হিন্দুরা।

গত রবিবার ৩-নভেম্বর ২০২৪ ব্যানার ফেষ্টুন হাতে এই প্রতিবাদ সমাবেশে শতাধিক হিন্দু অংশ নেয়। তাদের প্রতি একাত্মতা প্রকাশ করে বেশ কয়েকটি সংগঠণ।

সমাবেশে বক্তব্য রাখেন সেকুলার বাংলাদেশ মুভমেন্ট ইউকের পক্ষে পুষ্পিতা গুপ্তা, শুসান্ত গুপ্ত, রানা মেহের, নারী দিগন্তের ফেরদৌসী লিপি, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির পক্ষে সেয়দ এনামুল ইসলাম, স্মৃতি আজাদ, ইউনাইটেড হিন্দু ক্যালচারাল এসাসিয়েশনের পক্ষে দেবাশিস রায়, মনিষ শাহা, গণেশ ঘোষ, এসবিএল-এর পক্ষে অমিতোষ মজুমদার, অলক শাহা, ইউরোপীয়ার ওয়েলফেয়ার এসোসিয়েশনের আশিষ রায়, শ্যামল রায়, হিন্দু সোসাইটি  ইউকের পক্ষে স্বরুপ  স্যাম চৌধুরী, শিপন বর্মণ প্রমুখ।

সমাবেশে বক্তারা ব্রিটিশ সরকার সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের হিন্দুদের পাশে দাড়ানোর আহবান জানান। সমাবেশে বক্তারা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ সকলের মুক্তি ও সেই সাথে হিন্দু-খৃষ্টান-বৌদ্ধ ও অন্যান্য মাইনরিটি সম্প্রদায়ের উপর উগ্রবাদীদের জুলুম বন্ধ ও অপরাধীদের আইনের আওতায় আনার দাবী জানানো হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দুই শিশুকে সড়কের পাশে রেখে যাওয়ার অভিযোগ

error: Content is protected !!

বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে লন্ডনে প্রতিবাদ সমাবেশ

আপডেট টাইম : ১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
আনসার আহমেদ উল্লাহ, লন্ডন (ব্রিটেন) প্রতিনিধি :