ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বড়পুকুরিয়া কয়লাখনির উত্তোলনরত কয়লায় দিনের পর দিন জ্বলছে আগুন, কর্তৃপক্ষের নেই ভূমিকা

আসাদুর রহমান হাবিবঃ

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির উত্তোলনরত কয়লার স্তূপে দিনের পর দিন জ্বলছে আগুন, কর্তৃপক্ষের নেই কোন ভূমিকা।

রবিবার ৫ এপ্রিল সরেজমিনে গিয়ে দেখা গেছে, উত্তোলনরত কয়লার স্তূপে আগুন লেগে দূষিত ধোঁয়া বের হচ্ছে। আগুন নিয়ন্ত্রণসহ ধোঁয়া নিরসনে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা।

এ বিষয়ে সিভিল ডিফেন্স স্টেশন কর্মীদের সাথে কথা বললে তাঁরা জানান, চৈত্রের খরায় কয়লার স্তূপের নিচ থেকে মূলত আগুনের সূত্রপাত ঘটে। যেই জায়গায় আগুনের সূত্রপাত হয়ে ধোঁয়া বের হচ্ছে, আমরা সেই জায়গাগুলোতে পানি দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। কিন্তু ২৪ ঘণ্টা ধরে কাজ করেও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা।

বড়পুকুরিয়া কয়লাখনির উত্তোলনরত কয়লার স্তূপটি ফুলবাড়ী-পার্বতীপুর আঞ্চলিক মহাসড়কের পার্শ্বে হওয়ায় কয়লার দূষিত ঝাঁজালো ধোঁয়ায় পথচারীদের শ্বাস-প্রশ্বাসের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে পথচারীদের সাথে কথা বললে তাঁরা জানান, বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা উত্তোলন করে সড়কের পার্শ্বে রাখা হয়। দীর্ঘদিন ধরে পড়ে থাকায় প্রতিবছর খরা মৌসুমে কয়লায় আগুনের সূত্রপাত হয়ে দূষিত ধোঁয়া বের হয়, যা আমাদের সাধারণ পথচারীদের চলাচলে শারীরিক সমস্যার সৃষ্টি করে।

এ বিষয়ে বড়পুকুরিয়া কয়লা খনির জিএম (মাইনিং) জাফর সাদিকের সাথে কথা বললে তিনি জানান, উত্তোলনরত কয়লার মালিক পিডিবি, যা তাপবিদ্যুৎ কেন্দ্রের আওতায়। তাঁদের জ্বালানি সক্ষমতা কতটুকু এবং কিভাবে তাঁরা কয়লা সংরক্ষণ করে রাখবেন, সেটা তাঁদের বিষয়। তবে দীর্ঘদিন ধরে পড়ে থাকায় কয়লার গুণগত মান নষ্ট হচ্ছে। গরমে আগুন লেগে দূষিত ধোঁয়া বের হচ্ছে, যার কারণে অনেক সময় সাধারণ মানুষের অভিযোগ আমাদের রিসিভ করতে হচ্ছে। এ বিষয়ে তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষকে নলেজ দিচ্ছি, কিন্তু তাঁরা কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না।

এ বিষয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোঃ আবু বক্কর সিদ্দিকের সাথে তার মোবাইল ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেন না।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

e-Paper-17.04.2026

error: Content is protected !!

বড়পুকুরিয়া কয়লাখনির উত্তোলনরত কয়লায় দিনের পর দিন জ্বলছে আগুন, কর্তৃপক্ষের নেই ভূমিকা

আপডেট টাইম : ০১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :