ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডির শ্রদ্ধা

শোকাবহ আগস্ট মাস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুভাষ চন্দ বাদল।

শনিবার (৩আগস্ট) দুপুর ১টায় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন (এমপি), সাধারণ সম্পাদক শ্যামল দত্ত সহ অন্যান্য সাংবাদিকদের সাথে নিয়ে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ পঁচাত্তরের ১৫ আগস্টে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এসময় জাতীয় প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, কোষাধ্যক্ষ সাহেদ চৌধুরী, সদস্য শাহানাজ সিদ্দিকী সোমা, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাছিমুন আরা হক মিনু সহ জাতীয় প্রেসক্লাবের প্রায় ৪০ জন সদস্য উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুভাষ চন্দ বাদল জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দের নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এর পূর্বে দুপুর সাড়ে ১২ টায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে টুঙ্গিপাড়ায় পৌঁছালে গোপালগঞ্জ প্রেস ক্লাব(জিপিসি)’র সভাপতি মোতাহারুল হক বাবলু ও সাধারণ সম্পাদক মুন্সী সাদেকুর রহমান শাহীন সহ গোপালগঞ্জে কর্মরত অন্যান্য সাংবাদিক গন তাদের স্বাগত জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডির শ্রদ্ধা

আপডেট টাইম : ০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
মুন্সী সাদেকুর রহমান শাহীন, গোপালগঞ্জ ব্যুরো প্রধান :